কুমিল্লা-১০ আসন

মোবাশ্বের ও গফুর ভূঁইয়াকে মিলিয়ে দিলেন জাকারিয়া তাহের সুমন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ ( নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে আইনি লড়াইয়ে প্রার্থিতা হারানো আবদুল গফুর ভূঁইয়ার সঙ্গে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়াকে মিলিয়ে দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে প্রথম দফা কুমিল্লা ক্লাবে ও দ্বিতীয় দফা প্ল্যানেট এস আরে জাকারিয়া তাহের সুমনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমনের মধ্যস্থতায় ওই বৈঠক হয়। এতে দুইজনকে একসাথে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান সুমন। পরে দুইনেতা ঐক্যবদ্ধ হয়ে দলের প্রয়োজনে কাজ করবেন বলে সুমনকে নিশ্চিত করেন।

এ সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু উপস্থিত ছিলেন। নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির নেতারা এই সময়ে উপস্থিত ছিলেন।

জানা গেছে, ৩ নভেম্বর বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পান আবদুল গফুর ভূঁইয়া। কিন্তু দ্বৈত নাগরিকত্বের কারণে গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। পরে হাইকোর্টে এবং লিভ টু আপিলেও হারেন গফুর। এরপর বিএনপি মোবাশ্বের কে দলীয় মনোনয়ন দেয়। কিন্তু মাঠের কর্মীরা ও কমিটির সবাই গফুরের পক্ষে। ওই কারণে মোবাশ্বেরের সঙ্গে কর্মীর সংখ্যা অপেক্ষাকৃত কম। এ অবস্থায় দল দুইজনকে ঐক্যবদ্ধ করে দিতে বৈঠক হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন বলেন, আমরা দলের জন্য আসন চাই। প্রাথী কে সেটা এই মুহুর্তে দেখার বিষয় না। ধানের শীষকে বিজয়ী করতে হবে। এজন্য দুইজনকে নিয়ে বসেছি। উনারা কথা দিয়েছেন। দলের সবাই বিকেল থেকেই মাঠে নেমে গেছে। আমরা ধানের শীষকে বিজয়ী দেখতে চাই।

আবদুল গফুর ভূঁইয়ার অনুসারী নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছপু বলেন, বুধবার উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন , ওয়ার্ড নেতাদের নিয়ে নাঙ্গলকোটে গফুর ভূঁইয়া ও মোবাশ্বের আলম বসবেন। তবে সুমন ভাই আমাদের মিলিয়ে দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত