নাঙ্গলকোটের মফিজুর রহমান ডিলার আর নেই

নাঙ্গলকোট প্রতিনিধি
Thumbnail image

নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়ন বিএনপি সভাপতি মফিজুর রহমান ডিলার (৭০) গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে ।

জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন, কুমিল্লা-১০ ( নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত, উপজেলা বিএনপির সভাপতি আলী আক্কাছ, চেয়ারম্যান, উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি মিয়া মোহাম্মদ ইদ্রিস, কেন্দ্রীয় ছাত্রদল সাবেক সহসভাপতি সোয়েব খন্দকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিমুল্লাহ চেয়ারম্যান, পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, পৌরসভা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন নয়ন, হেসাখাল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ প্রমুখ ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত