• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> নাঙ্গলকোট

নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার

নাঙ্গলকোট প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৯: ৪৯
logo

Photo

কুমিল্লার নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর ব্যাটারিচালিত অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ।

আজ বুধবার দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি গ্রামের একটি বাগানের বরই গাছের নিচে বাঁধা অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। মেহেদি উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার তিনানি বাড়ির প্রয়াত ইব্রাহিমের ছেলে। মেহেদি গত ৯মাস পূর্বে নিজে পছন্দ করে পার্শ্ববর্তী বাড়ির আবুল কালামের মেয়ে নাদিয়াকে বিয়ে করেন।

আজ বুধবার দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি গ্রামে একটি বাগানে স্থানীয় শিশুরা খেলতে গিয়ে তীব্র গন্ধ পান। এসময় শিশুরা বিষয়টি গ্রামের লোকজনকে জানান। পরে স্থানীয় লোকজন বাগানে গিয়ে মেহেদির লাশের সন্ধান পান। পরে স্থানীয় লোকজন বিষয়টি নাঙ্গলকোট থানা পুলিশকে জানান। পরে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহেদির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মেহেদির মামা শাহ আলম বলেন, মেহেদি গত ৭ আগস্ট তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। ওইদিন তাকে না পেয়ে পরেরদিন ৮ আগস্ট আমার বোন কুসুম বেগম তার নিখোঁজে বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। গত ৪দিন কুমিল্লা এবং নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে তার খোঁজ করা হয়। এছাড়া নাঙ্গলকোটের চিলপাড়া, বক্সগঞ্জ অষ্টগ্রামসহ বিভিন্নস্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। আজ বুধবার দুপুরে ঢাকা থেকে আমার ফুফাতো ভাই শামীমের মাধ্যমে আটিয়াবাড়ি এলাকায় মেহেদির লাশ পাওয়ার বিষয়টি জানতে পারি। এক পর্যায়ে ঘটনাস্থালে গিয়ে মেহেদির লাশ শনাক্ত করি। ঘটনাস্থলে তার অটোরিকশার চাবি পাওয়া গেছে। কিন্তু অটোরিকশাটি পাওয়া যায়নি। তার হত্যাকাণ্ডের সঙ্গে এলাকার সন্দেহভাজন ২-৩জন জড়িত থাকতে পারে।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক আশ্রাফুল ইসলাম জানান, খবর পেয়ে মেহেদির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তরা মেহেদির মাথার বাম পাশে আঘাত করে মাথার খুলি ভেঙে এবং মাথার ডান পাশে ছিদ্র করে মৃত্যু নিশ্চিত করেন। দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার প্যান্টের ব্যাল্ট দিয়ে বেঁধে একটি বড়ই গাছের নিছে বসিয়ে রাখেন। আমরা আলামত হিসেবে তার ব্যাটারিচালিত অটোরিকশার চাবি এবং পরিধেয় বস্ত্র উদ্ধার করেছি। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

২

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

৩

চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

৪

সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

৫

হাজারো মানুষের উপস্থিতিতে কৃষিমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সম্পর্কিত

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে সাজা ৫

৪ ঘণ্টা আগে
দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের  সঙ্গে ইউএনওর মতবিনিময়

দাউদকান্দিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

৪ ঘণ্টা আগে
চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

চান্দিনায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

৫ ঘণ্টা আগে

৬ ঘণ্টা আগে