• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> নাঙ্গলকোট

বাঙ্গড্ডা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি

নাঙ্গলকোট প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১৮: ২২
logo

Photo

কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল সাড়ে ৯টারদিকে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা পশ্চিম বাজারে। এতে ৫টি দোকানের প্রায় কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা জানান। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে শাহজাহান স্টোর, মোতালেব ফার্নিচার, মেজবাহ লাইটিং হাউজ এবং খাজা নেছারিয়া হোটেল। এসময় ব্যবসায়ীদের মালামাল হারিয়ে আহাজারি করতে দেখা যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভুট্টো, মোজাম্মেল ও শাহআলম জানান, সোমবার সকালে সাড়ে ৯টার দিকে পাশের শাহজাহান স্টোরের তৈল এবং গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে শাহজাহান স্টোরসহ পাশ্ববর্তী মোতালেব ফার্নিচার, মেজবাহ লাইটিং হাউজ ও খাজা নেছারিয়া হোটেলে মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম এবং চৌদ্দগ্রাম থেকে ফয়ার সার্ভিস আসার পূর্বে সব পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে শাহজাহান স্টোরের ডিজেল পেট্রোল, অকটেন, মেশিনারী যন্ত্রপাতি এবং মুরগী পুড়ে যায়। যার আনুমানিক ক্ষতি প্রায় ৪০ লক্ষ টাকা। মোতালেব ফার্নিচারের আসবাবপত্র পুড়ে যায় । যার আনুমানিক ক্ষতি প্রায় ১০ লক্ষ টাকা। মেজবাহ লাইটিং হাউজের জেনারেটর, এসি, ফ্রিজ, ডেকোরেটর মালামাল সহ মোটরসাইকেল পুড়ে যায়। যার আনুমানিক ক্ষতি প্রায় ৩০ লক্ষ টাকা এবং খাজা নেছারিয়া হোটেলের ফ্রিজ, নগদ টাকা, মুদি মালমাল এবং আসবাবপত্র পুড়ে যায়। যার আনুমানিক ক্ষতি প্রায় ৫ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

লাকসাম ফায়ার সাভিসের ডিএম খোরশেদ আলম জানান, সংবাদ পেয়ে আমাদের দুটি ই্উনিট ঘটনারস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনে। ধারণ করা হচ্ছে, বৈদ্যুতিক সক সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে সহযোগিতা করার চেষ্টা করা হবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

২

ব্রাহ্মণপাড়ায় মাদক ও চুরির ঘটনায় গ্রেপ্তার ২

৩

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

৪

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

৫

দেবীদ্বারে শিক্ষক ও শিক্ষার্থী গ্রেপ্তার

সম্পর্কিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান ‘প্রতিরোধ দিবস’ পালন

১২ মিনিট আগে

২ ঘণ্টা আগে
বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

বরুড়ায় বৃত্তি পেল ২৫৫ শিক্ষার্থী

২ ঘণ্টা আগে
ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

ভাড়াবাসায় পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ

২ ঘণ্টা আগে