• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> নাঙ্গলকোট

কুমিল্লায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩৬
logo

কুমিল্লায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৩৬
Photo

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সহযোদ্ধার ওপর হামলার অভিযোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গত রোববার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বহিষ্কৃত ব্যক্তিরা হলেন-নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল মমিন এবং পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক নুর আহমদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশিশক্তি প্রদর্শন করে সংগঠনের সহযোদ্ধাকে আহত করা এবং নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার ঢালুয়া হাইস্কুল গেট এলাকায় বিএনপি, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটি প্রতিবাদ মিছিলে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী মাহফুজুর রহমান, আমীর হামজা মুন্না ও সহিদসহ অন্তত ১৫ জন আহত হন। আহত ব্যক্তিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।

আহত নেতাকর্মীদের অভিযোগ, তাঁরা কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার অনুসারী। আর হামলাকারীরা বর্তমান সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতাকর্মীরা জানান, ঘটনার দিন ঢালুয়া বাইপাস সড়ক এলাকায় ছাত্রদল নেতা মাহফুজ, আমির হামজা মুন্না ও সহিদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শেষ হওয়ার মুহূর্তে যুবদল নেতা আব্দুল মমিন, ছাত্রদল নেতা আলী হোসেন টিপু এবং স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম সুজনের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে অতর্কিতে হামলা চালায়। একই সময় ওই পক্ষটি এলাকায় পৃথক মিছিল বের করে। এ ঘটনার পর আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে নিজের ভেরিফায়ডে ফেসবুক পেজে স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বহিষ্কৃত দুই নেতার ছবি পোস্ট করে লিখেন, আমার হিরো, আমার দুই নয়ন। তোমাদের আগামী দিন...।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জুলাই সনদে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের কথা বলা আছে

২

কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর বিএনপির মতবিনিময় সভা

৩

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

৪

কুমিল্লায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার

৫

ফ্যামিলি কার্ডের নামে ৫৯ নারী থেকে টাকা ও কাগজপত্র নেওয়ার অভিযোগ

সম্পর্কিত

জুলাই সনদে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের কথা বলা আছে

জুলাই সনদে কুমিল্লা বিভাগ বাস্তবায়নের কথা বলা আছে

২ ঘণ্টা আগে
কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর বিএনপির মতবিনিময় সভা

কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর বিএনপির মতবিনিময় সভা

২ ঘণ্টা আগে
কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

৩ ঘণ্টা আগে