বাঙ্গড্ডা বাজারে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

নাঙ্গলকোট প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে ৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে। এতে ৫টি দোকানের প্রায় কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা জানান। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে শাহজাহান স্টোর, মোতালেব ফার্নিচার, মেজবাহ লাইটিং হাউজ এবং খাজা নেছারিয়া হোটেল। এসময় ব্যবসায়ীদের মালামাল হারিয়ে আহাজারি করতে দেখা যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ভুট্টো, মোজাম্মেল ও শাহআলম জানান, সোমবার সকালে সাড়ে ৯টার দিকে পাশের শাহজাহান স্টোরের তৈল এবং গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে শাহজাহান স্টোরসহ পার্শ্ববর্তী মোতালেব ফার্নিচার, মেজবাহ লাইটিং হাউজ ও খাজা নেছারিয়া হোটেলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম এবং চৌদ্দগ্রাম থেকে ফয়ার সার্ভিস আসার পূর্বে সব পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে শাহজাহান স্টোরের ডিজেল পেট্রোল, অকটেন, মেশিনারি যন্ত্রপাতি এবং মুরগি পুড়ে যায়। যার ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা। মোতালেব ফার্নিচারের আসবাবপত্র পুড়ে যায় । যার ক্ষতি প্রায় ১০ লাখ টাকা। মেজবাহ লাইটিং হাউজের জেনারেটর, এসি, ফ্রিজ, ডেকোরেটর মালামালসহ মোটরসাইকেল পুড়ে যায়। যার ক্ষতি প্রায় ৩০ লাখ টাকা এবং খাজা নেছারিয়া হোটেলের ফ্রিজ, নগদ টাকা, মুদি মালমাল এবং আসবাবপত্র পুড়ে যায়। যার ক্ষতি প্রায় ৫ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

লাকসাম ফায়ার সাভিসের ডিএম খোরশেদ আলম জানান, সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে সহযোগিতা করার চেষ্টা করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত