নাঙ্গলকোট প্রতিনিধি

শুক্রবার রাত আটটায় নিজের স্টোরিতে ‘গতিতেই শান্তি ’লেখেন কুমিল্লার নাঙ্গলকোটের ইশাত আহমেদ (১৮)। এর ঘণ্টা খানেক পর রাত ৯টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
নিহত ইশাত আহমেদ উপজেলার মক্রবপুর ইউনিয়নের মক্রবপুর গ্রামের পূর্বপাড়া এলাকার প্রবাসী ইলিয়াস আহমেদের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে ইশাত মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে নাঙ্গলকোট উপজেলার বটতলা চত্বরের দিকে যাচ্ছিলেন। পথে সরকারি হাসপাতালের সড়ক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণে হারিয়ে পড়ে যান তিনি। এতে তার মাথা, মুখসহ পুরো শরীর গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ইশাত। পরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় কোনো অভিযোগ দেননি কেউ।