আহ্বায়ক আবু তালেব, সদস্য সচিব শোয়াইব খন্দকার
নাঙ্গলকোট প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের (এনজিএ) অভিষেক উপলক্ষে সাধারণ সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শনিবার কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক সাবেক সচিব মো. আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব আতাউর রহমান, সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন সহসভাপতি মো. শাহজাহান, যুবদল কেন্দ্রীয় সংসদ সহসভাপতি শাহ আলম চৌধুরী, কুমিল্লা মহিলা সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ হাসনাত আনোয়ার আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃ-বিজ্ঞান অধ্যাপক ডক্টর মাঈন উদ্দিন জুয়েল, ইসলামিক স্ট্রাডেজি অধ্যাপক ডক্টর তোজাম্মল হক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর শাহাদাত হোসেন, গ্রামীণ ব্যাংক সাবেক কর্মকর্তা আবদুল মালেক, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, বিশিষ্ট সমাজ সেবক বশিরুজ্জামান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সিনিয়র সহসভাপতি জহির রায়হান আহমেদ, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আকরাম আল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান সবুজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল করিম মজুমদার, পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহিদুল্লাহ, কুমিল্লা পলিটেকনিক্যাল শিক্ষক মেরহাজুল ইসলাম, সাংবাদিক শহীদুল্লাহ মজুমদার, সাংবাদিক তাজুল ইসলাম, ব্র্যাক ব্যাংক ম্যানেজার সাইফুল ইসলাম লিটন, গ্লোবাল ব্যাংক কর্মকর্তা মোসলে উদ্দিন, অ্যাডভোকেট এয়াছিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় হিসাবরক্ষক ছালেহ আহমেদ মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র জহিরুল ইসলাম ও সুমাইয়া আক্তার, তেজগাঁও কলেজ ছাত্র ওমর ফারুক রুবেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র কামরুল হাসান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রিয়াজ উদ্দিন অন্তর প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শোয়াইব খন্দকার।
দিনব্যাপী বর্ণাঢ্য এ অনুষ্ঠানে নাঙ্গলকোটের অধিবাসী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা অর্জনকারী ব্যক্তিবর্গ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। সভাশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
আয়োজকরা জানান, উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পেশার জড়িত নাঙ্গলকোটের জনগোষ্ঠীকে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এনে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, মানবিক ও পারস্পরিক সহযোগিতাসহ সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করে নাঙ্গলকোটকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে 'নাঙ্গলকোট গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন' (এনজিএ) নামক একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ করা হয়। এছাড়া বক্তারা রাজনীতি, হিংসা-বিদ্বেষের ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে উন্নত নাঙ্গলকোট গঠনে সবাই ঐক্যবদ্ধ হওয়াসহ মাদক ও কিশোর গ্যাং মুক্ত নাঙ্গলকোট গঠনের আহ্বান জানানো হয়।
সভায় মো. আবু তালেবকে আহ্বায়ক ও শোয়াইব খন্দকারকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।