কুমিল্লা-১০: প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি নেতা মোবাশ্বের ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ফলে এই আসনে বিএনপির প্রার্থী টিকে রইল।

আজ রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতের এই আদেশের ফলে মোবাশ্বের আলম ভূঁইয়ার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

আদালতে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান।

এর আগে, যাছাই-বাছাই শেষে নির্বাচন কমিশন মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল। কমিশনের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে এবং প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় তিনি হাইকোর্টে একটি রিট আবেদন করেন। সেই আবেদনের দীর্ঘ শুনানি শেষে আজ আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দেন।

আদালতের এই রায়ের খবর কুমিল্লা-১০ নির্বাচনী এলাকায় পৌঁছালে নাঙ্গলকোট ও লালমাই উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ করা গেছে। স্থানীয় নেতাকর্মীরা এই রায়কে ‘ন্যায়ের জয়’ হিসেবে অভিহিত করেছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত