• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> সদর দক্ষিণ

কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১: ২২
logo

Photo

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগম বার্ধক্যজনিত কারণে আজ মঙ্গলবার বেলা একটা ১০ মিনিটে রাজধানীর ডিওএইচএসের নিজ বাসভবনে ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামে বারপাড়া আমেনা বেগম বালিকা উচ্চবিদ্যালয় আছে।

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনের ব্যক্তিগত সহকারী রবিন হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

মন্ত্রীর আত্মীয় মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার বলেন, আগামীকাল বুধবার বেলা দুইটায় সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, প্রথমে জানাজার সময়সূচি বেলা দুইটায় মন্ত্রীর গ্রামের বাড়ি পরানপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ওই এলাকায় যানবাহনের জট ও জনজট হবে এই আশঙ্কায় স্থান পরিবর্তন করা হয়। বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে জানাজা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ‘আমেনা বেগম ছিলেন একজন স্নেহময়ী মা। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে যে গভীর শোকের ছায়া নেমে এসেছে, তা অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।’

এক শোকবার্তায় কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমেনা বেগম ছিলেন একজন স্নেহশীল ও মমতাময়ী মা। তাঁর মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি। একজন মায়ের চলে যাওয়া পরিবারের জন্য গভীর বেদনার। মরহুমার স্নেহ, মমতা ও স্মৃতি স্বজনদের মধ্যে চিরদিন বেঁচে থাকবে।

কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে কুমিল্লার ১১টি আসনের সংসদ সদস্য এবং রাজনৈতিক নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।

কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, আমরা গভীর শোকাহত। মন্ত্রী মহোদয়ের মা ছিলেন একজন আদর্শ মা। তিনি ছিলেন অনুপ্রেরণার প্রতীক।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, কুমিল্লা মহানগর বিএনপি, কুমিল্লা মডার্ন হাইস্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কিছুক্ষণ পর কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে

২

নকশায় অনিয়মের অভিযোগে আরও ৩ ভবনের নির্মাণকাজ বন্ধ

৩

ভাঙাচোরা সড়কে ভোগান্তি

৪

কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে

৫

মাদক কারবারির বাড়ি গুড়িয়ে দিয়েছেন স্থানীয়রা

সম্পর্কিত

কিছুক্ষণ পর কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে

কিছুক্ষণ পর কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে

৩ ঘণ্টা আগে
নকশায় অনিয়মের অভিযোগে আরও ৩ ভবনের নির্মাণকাজ বন্ধ

নকশায় অনিয়মের অভিযোগে আরও ৩ ভবনের নির্মাণকাজ বন্ধ

৫ ঘণ্টা আগে

২০ ঘণ্টা আগে