নিজস্ব প্রতিবেদক

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগমের জানাজা আজ বুধবার বেলা দুইটায় সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে হাজার হাজার মানুষ এই জানাজায় অংশ নিতে বিজয়পুরে জড়ো হয়েছেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও জড়ো হয়েছেন। জানাজা শেষে মরদেহ পরানপুর গ্রামে নেওয়া হবে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার বেলা একটা ১০ মিনিটে রাজধানীর ডিওএইচএসের নিজ বাসভবনে ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামে বারপাড়া আমেনা বেগম বালিকা উচ্চবিদ্যালয় আছে।