নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিত করতে কুমিল্লার সদর দক্ষিণে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে আয়োজিত এ প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় সাংবাদিকদের কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন-সংশ্লিষ্ট বিষয়ে অবহিত করা হয়।
প্রেস কনফারেন্সে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি কিংবা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না। প্রকৃত উপকারভোগী যেন স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে এ কর্মসূচির আওতায় আসেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কেউ অনিয়মের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামীমা শারমিন বলেন, তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান এবং তথ্য সংগ্রহের কাজে সহযোগিতা করার আহবান জানানো হয়।
এ সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেসবাহউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সহ-সভাপতি ইসমাইল মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা চৌধুরী ফিহান ছন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্ণব চৌধুরীসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।