নিজস্ব প্রতিবেদক

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা শতবর্ষী আমেনা বেগমের জানাজা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা দুইটার কিছুটা সময় পর ওই জানাজা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা জেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানাজা শুরুর আগে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেন, আমার মা অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি আমার মায়ের জন্য দোয়া চাই।
তিনি তাঁর মায়ের মৃত্যুর পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী , সংসদ সদস্য, সরকারের কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমবেদনা জানানোয় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো: আনিসুজ্জামান, মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। জানাজায় বিপুল সংখ্যক ব্যক্তি কুমিল্লা শহর থেকে গিয়ে অংশ নেন। পরে বারপাড়া ইউনিয়নের পরানপুরে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত মুসল্লিরা।

এর আগে বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার বেলা একটা ১০ মিনিটে রাজধানীর ডিওএইচএসের নিজ বাসভবনে ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন) করেছেন আমেনা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর নামে বারপাড়া আমেনা বেগম বালিকা উচ্চবিদ্যালয় আছে।