• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> সদর দক্ষিণ

মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৮: ৫৬
আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ২১: ০৮
logo

মহাসড়কে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৮: ৫৬
Photo

কুমিল্লার সদর দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যার আগ পর্যন্ত দুইজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার মহাসড়কের সদর দক্ষিণ মডেল থানাধীন নন্দনপুর বাতাবাড়িয়া এলাকায় মহানগর আওয়ামী লীগের ব্যানারে এই মিছিল বের করা হয়। দুপুরের পরে বিক্ষোভ মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোখলেছুর রহমানের অনুসারীরা দলের ঘোষিত ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ বিক্ষোভ মিছিল বের করে। এ সময় তাদেরকে বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়।

সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের সাবেক ও বর্তমান কয়েকজন নেতাকে এ মিছিলে দেখা গেছে। সাবেক ছাত্রলীগ নেতারা তাঁদের ফেসবুকে ওই বিক্ষোভ মিছিলের ছবি ও ভিডিও পোস্ট করেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হলেন সফিকুর

২

বাকশিস কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যক্ষ আবদুর রহমান

৩

হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

৪

পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

৫

বরুড়ায় গলায় বেলুন আটকে শিশুর মৃত্যু

সম্পর্কিত

কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হলেন সফিকুর

কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ হলেন সফিকুর

৫ ঘণ্টা আগে
বাকশিস কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যক্ষ আবদুর রহমান

বাকশিস কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যক্ষ আবদুর রহমান

৫ ঘণ্টা আগে
হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

৬ ঘণ্টা আগে

৭ ঘণ্টা আগে