নিজস্ব প্রতিবেদক

উইপোকার উৎপাতে মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ ( চৌদ্দগ্রাম) আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এতে ক্ষুদ্ধ হন জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের।
কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বলেন, কুমিল্লা সার্কিট হাউজের রাধাচূড়ার ২০২ নং কক্ষে নেতা ( ডাক্তার তাহের) উঠেছিলেন। উঠার পর প্রচুর পরিমাণ উইপোকা দেখতে পান তিনি। এতো সুন্দর ভবনে উইপোকা দেভে আমরা বিস্মিত হই।

জামায়াত নেতাদের ভাষ্য, ১১-দলীয় ঐক্য জোটের লংমার্চ উপলক্ষে গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তাঁর রাত্রিযাপনের জন্য সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বুকিং করা হয়। রাত ১০টার দিকে তিনি ওই কক্ষে বিশ্রাম নিতে গেলে কক্ষজুড়ে প্রচুর উইপোকা দেখতে পান। এ সময় পুরো কক্ষ, ব্যবহারের আসবাবপত্র ও কম্বলেও প্রচুর উইপোকার উপস্থিতি দেখে সংশ্লিষ্ট কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন। একই সঙ্গে একটি কম্বলও চান তিনি। কিন্তু তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করা হয়নি। তখন তাঁর কর্মীরা উইপোকার ছবি তুলে রাখেন। এরপরও কোনো কার্যকর ব্যবস্থা না হওয়ায় একপর্যায়ে সার্কিট হাউস ত্যাগের সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় এ উপনেতা।