• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> সদর দক্ষিণ

ভালো মানুষ হওয়া হোক শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য: মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৫১
logo

Photo

কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, নীতি নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোনো শিক্ষা হতে পারে না। শিক্ষা যদি একজন ভালো মানুষ তৈরি করতে না পারে, সেই শিক্ষা দেশ-জাতির কোনো উপকার বয়ে আনে না। সুতরাং জিপিএ-৫ অর্জনই সব নয়, ভালো মানুষ হওয়া হোক শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য।

আজ মঙ্গলবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, যে সমাজে একটি শিক্ষিত মা থাকে, সেই সমাজ একটি শিক্ষিত পরিবার পায়। যে সমাজে একটি শিক্ষিত স্ত্রী থাকে সে সমাজ শিক্ষিত সন্তান পায়।

তিনি আরও বলেন, মেয়েরা এগিয়ে এলে সমাজ এগিয়ে যাবে, ছেলেরা শিক্ষিত হলে দেশ-জাতি এগিয়ে যাবে। আগামীর দিনে চ্যালেঞ্জ বাড়ছে, তোমাদের প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ, টেকনিকেল শিক্ষার কোনো বিকল্প নাই। এ লক্ষ্যে আগামী মাসে শিক্ষা নীতি ‘কুমিল্লা কনসেপ্ট’ নিয়ে কুমিল্লায় শিক্ষা সেমিনারের আয়োজন করা হবে।

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তোমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। যে যেই ক্ষেত্রে আগ্রহী সেক্ষেত্রে নিজেকে গড়ে তুলো, সর্বোচ্চটা দিয়ে নিজের স্কিল বাড়াও। দেখবা কর্ম তোমাকে খুঁজবে।

মনিরুল হক চৌধুরী বলেন, নারী শিক্ষার ক্ষেত্রে খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তিনি প্রাথমিক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর‌্যায়ে নারীদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। নারী শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে উপবৃত্তি সিস্টেম চালু করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনে কাজ করছেন। শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবাই শিক্ষা নিয়ে কাজ করছেন।

শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, তারেক রহমানের হাতে যতদিন দেশ থাকবে, ততদিন এ দেশ পথ হারাবে না। তোমরা বিশ্বাস রাখো, প্রধানমন্ত্রী তোমাদের নিরাশ করবেন না।

জেলা প্রশাসক রোজী আকতারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরীসহ বিভিন্ন স্কুলের প্রধানরা উপস্থিত ছিলেন।

এ সময় সদর দক্ষিণ উপজেলা থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৬৩৩ জন শিক্ষার্থীকে একটি করে গাছের চারা, ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বরুড়ায় চিকিৎসকের বাড়িতে ডাকাতি

২

ভালো মানুষ হওয়া হোক শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য: মনিরুল হক চৌধুরী

৩

কৃষিমন্ত্রীর প্রশ্ন, কর্মীর চরিত্র ও কর্মকাণ্ডের সঙ্গে নেতার আদর্শের মিল কতটুকু

৪

কুমিল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে পূর্তমন্ত্রী

৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসজীবনে স্বস্তি

সম্পর্কিত

বরুড়ায় চিকিৎসকের বাড়িতে ডাকাতি

বরুড়ায় চিকিৎসকের বাড়িতে ডাকাতি

১৩ ঘণ্টা আগে
কৃষিমন্ত্রীর প্রশ্ন, কর্মীর চরিত্র ও কর্মকাণ্ডের সঙ্গে নেতার আদর্শের মিল কতটুকু

কৃষিমন্ত্রীর প্রশ্ন, কর্মীর চরিত্র ও কর্মকাণ্ডের সঙ্গে নেতার আদর্শের মিল কতটুকু

১৪ ঘণ্টা আগে