• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> সদর দক্ষিণ

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৩
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৪
logo

কুমিল্লায় মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৪৩
Photo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে মহাসড়কের পাশে সুয়াগাজী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করা হয়।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে এসব স্থাপনা দখলে ছিল। সুয়াগাজী বাজার এলাকায় সওজের জায়গা দখল করে গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অভিযানের প্রথম দিনে তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে আগামী কয়েক দিনে চিহ্নিত অন্য স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে।

সওজ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান বলেন, সওজের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণকারীদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ দেওয়ার পরও অনেকে স্থাপনা সরিয়ে নেননি। এ কারণে নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, প্রথম দিনে তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে চিহ্নিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। উদ্ধার করা সরকারি জায়গা যাতে আবার দখল না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় বলেন, সড়ক বিভাগের দখল করা জায়গা উদ্ধারে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। সরকারি জায়গা দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কিছুক্ষণ পর কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে

২

নকশায় অনিয়মের অভিযোগে আরও ৩ ভবনের নির্মাণকাজ বন্ধ

৩

ভাঙাচোরা সড়কে ভোগান্তি

৪

কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বুধবার বেলা দুইটায় বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে

৫

মাদক কারবারির বাড়ি গুড়িয়ে দিয়েছেন স্থানীয়রা

সম্পর্কিত

কিছুক্ষণ পর কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে

কিছুক্ষণ পর কৃষিমন্ত্রীর মায়ের জানাজা বিজয়পুর উচ্চবিদ্যালয় মাঠে

৩ ঘণ্টা আগে
নকশায় অনিয়মের অভিযোগে আরও ৩ ভবনের নির্মাণকাজ বন্ধ

নকশায় অনিয়মের অভিযোগে আরও ৩ ভবনের নির্মাণকাজ বন্ধ

৫ ঘণ্টা আগে

১৯ ঘণ্টা আগে