• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> তিতাস

তিতাসে অগ্নিকাণ্ডে ১৮টি দোকান ভস্মীভূত

তিতাস প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ১৪
logo

তিতাসে অগ্নিকাণ্ডে ১৮টি দোকান ভস্মীভূত

তিতাস প্রতিনিধি

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ১৪
Photo

কুমিল্লার তিতাসে দুলারামপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকান মালামালসহ পুড়ে গেছে। ব্যবসায়ীদের ধারনা এতে প্রায় কোটি টাকা মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উপজেলা নিজস্ব ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় পার্শ্ববর্তী হোমনা উপজেলা থেকে প্রায় দেড় ঘন্টা পর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে আসে। এর আগে স্থানীয় লোকজন আগুন নিভাতে চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে না আনতে পারায় ক্ষতির পরিমাণ অনেক বেড়ে যায়।

জানা যায়, দুলারামপুর বাজারের মুদি মালামাল ব্যবসায়ী হান্নান মিয়ার দোকানে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতে এলাকায় বাতাস প্রবাহিত হওয়ার কারণে আগুন দ্রুত অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। আশেপাশের গ্রামগুলোর মসজিদ থেকে মাইকিং করে আগুন নিভানোর সহযোগিতা চাওয়া হয়। প্রথমে এলাকাবাসী আগুন নেভাতে চেষ্টা করে। তবে প্রায় দেড় ঘন্টা পর হোমনা থেকে ফায়ার সার্ভিসের টিম এসে এতে যোগ দেয়। ততক্ষণে বাজারের প্রায় ১২-১৪টি দোকান পুড়ে যায়। রাত প্রায় ১২টা সময় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাজারের ১৮টি দোকান পুড়ে যায়।

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লাসহ দলের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শনে এসেছেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানের অঙ্গিকার করেন এবং ব্যবসায়ীদের সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিতাসে নিজস্ব ফায়ার সার্ভিস না থাকায় আক্ষেপ করেন এবং নির্বাচনে জয়লাভ করলে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের প্রতিশ্রুতি দেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হান্নান মিয়া ও বাতেন মিয়া জানান, কিসের থেকে কি হয়ে গেল বলতে পারবো না। মুহুর্তের মধ্যে বাজারের ১৭-১৮টি দোকান মালিকের স্বপ্ন ধুলিসাৎ হয়ে গেল। বাজারে সকল ব্যবসায়ীদের বিভিন্ন এনজিওতে ঋণ রয়েছে। এখন আমাদের কি হবে? স্থানীয়রা জানান, বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে সুমন মিয়া, আবদুল হালিম, মোস্তফা আহমেদ, মনির হোসেন, আবুল কাসেম, তবদল হোসেন, ফারুক আহমেদ, আব্দুল আলিম, মো. ইউসুফ মিয়া, দিলীপ চন্দ্র দাস, আলাউদ্দিন, নুরু মিয়া, আনোয়ার হোসেন, আবুল হাসেম, মমতাজ বেগম ও র‌্যালি আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। উক্ত ক্ষতিগ্রস্থের পরিমাণ প্রায় কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তাদের ধারনা।

এদিকে, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি রাতেই তিতাস আর্মি ক্যাম্পের একটি টিম ও তিতাস থানা পুলিশ এবং শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে পুনর্বাসনের আশ্বাস দেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

সেই ইউনুছ ফারুকীকে এবার নাঙ্গলকোটে বদলি

২

কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

৩

ফুটপাত দখলে নীরব প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ

৪

ব্রাহ্মণপাড়ায় ৬ জন গ্রেপ্তার, ১১ মাসের শিশু উদ্ধার

৫

শহীদ আব্দুল কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে বিশ্ববিদ্যালয় প্রশাসন

সম্পর্কিত

সেই ইউনুছ ফারুকীকে এবার নাঙ্গলকোটে বদলি

সেই ইউনুছ ফারুকীকে এবার নাঙ্গলকোটে বদলি

৯ ঘণ্টা আগে
কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লায় পিকআপ চালক হত্যার ঘটনায় দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

১০ ঘণ্টা আগে

১১ ঘণ্টা আগে