জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া কর্তৃক বাইউস্ট পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) পরিদর্শন করেছেন ৩৩ পদাতিক ডিভিশনের কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি, জিওসি ।

বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি, জিওসি, ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার -কে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান।

কুমিল্লা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে আজ সোমবার সকাল ১০ টায় তিনি বাইউস্ট পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ), রেজিস্ট্রার লেঃ কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্ণেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অবঃ), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রভোস্ট, প্রোক্টর ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জিওসি মহোদয় বাইউস্টের সম্মেলন কক্ষে ‍একটি আনুষ্ঠানিক সেশনে অংশগ্রহণ করেন। ওই সেশনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাইউস্টের অবকাঠামো ও একাডেমিক সুযোগ-সুবিধা সম্পর্কে সম্মানিত অতিথিবৃন্দকে সংক্ষিপ্ত ব্রিফিং করেন।

ব্রিফিং সেশনে অংশগ্রহণ শেষে অতিথিবৃন্দ বাইউস্ট ক্যাম্পাস পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি গ্রুপ ফটোগ্রাফিতে অংশগ্রহণ করেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষ রোপন করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত