• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> শিক্ষা

জিলা স্কুল ও ফয়জুন্নেছায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২০: ০৯
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২০: ১৩
logo

জিলা স্কুল ও ফয়জুন্নেছায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ২০: ০৯
Photo

কুমিল্লা জিলা স্কুল ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল সরকারি কলেজে ভর্তি পরীক্ষা ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার আমার শহরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুমিল্লা জিলা স্কুলে প্রভাতী ও দিবা শাখায় পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে ২০২৭ শিক্ষাবর্ষে ছাত্র ভর্তি করানো হবে। আসন সংখ্যা ৩৩০। আগামী ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি ২৫০ টাকা। কেবল টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

অন-লাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি www.dshe.gov.bd এর secondary circular/order ও http://gsa.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে। প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ১২ ডিসেম্বর।

পঞ্চম শ্রেণিতে দিবা ও প্রভাতী শাখায় আসন সংখ্যা ৫৫টি করে মোট ১১০টি। পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর বিকেল তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত। মোট ৫০ নম্বরের পরীক্ষা হবে। এতে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে।

ষষ্ঠ শ্রেণিতে দিবা ও প্রভাতী শাখায় ১১০টি করে ২২০টি আসন সংখ্যা। ষষ্ঠ শ্রেণি ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। বাংলা ও ইংরেজিতে ৩০ নম্বর করে এবং গণিতে ৪০ নম্বরসহ ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে।

নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় ও ষষ্ঠ শ্রেণিতে ছাত্রী ভর্তি করানো হবে। এছাড়া এ বছর নবম শ্রেণিতে ৩০ জন ছাত্রী ভর্তি করানো হবে। বিদ্যালয় হতে কোন ভর্তির আবেদন ফরম বিতরণ করা হবে না।

ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে https://gsa.teletalk.com.bd এই ঠিকানায় করা যাবে। অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে যা শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল হতে ঝগঝ এর মাধ্যমে প্রদান করা যাবে।

আবেদনপত্রে সরবরাহকৃত যাবতীয় তথ্য শতভাগ নির্ভুল হতে হবে। সরবরাহকৃত তথ্যের সঙ্গে পরবর্তীতে কোনো গড়মিল পরিলক্ষিত হলে ভর্তি আবেদন বাতিল বলে গণ্য হবে।

অনলাইনে ভর্তি আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি: www.dshe.gov.bd এর secondary circular/order http://gsa.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে।

ফয়জুন্নেছায় তৃতীয় শ্রেণিতে দিবা ও প্রভাতী শাখায় ৫৫টি করে ১১০টি আসন, ষষ্ঠ শ্রেণিতে প্রভাতী শাখায় ১১০টি ও দিবা শাখায় ৫৫টিসহ ১৬৫টি আসন রয়েছে। নবম শ্রেণিতে প্রভাতী শাখায় ১০টি ও দিবা শাখায় ২০টিসহ ৩০টি আসন রয়েছে।

তৃতীয় শ্রেণিতে ৫০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ ও গণিতে ২০ নম্বর। পরীক্ষার সময় এক ঘণ্টা। ১৮ ডিসেম্বর বিকেল তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা হবে।

ষষ্ঠ ও নবম শ্রেণিতে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ ও গণিতে ৪০ নম্বর। ভর্তি পরীক্ষার সময় দুই ঘণ্টা। ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে।

কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ৫৫ জন ছাত্র-ছাত্রী ভর্তি করানো হবে। এছাড়া নবম শ্রেণির বিজ্ঞান বিভাগে ১০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করানো হবে।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, ভর্তি কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

জিলা স্কুল ও ফয়জুন্নেছায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

৩

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

৪

একই দিনে কুমিল্লাসহ তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

৫

এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার রুটিন প্রকাশ, ব্যবহারিক পরীক্ষার আগের নম্বরই বহাল

সম্পর্কিত

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

৮ ঘণ্টা আগে
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

৩ দিন আগে
একই দিনে কুমিল্লাসহ তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

একই দিনে কুমিল্লাসহ তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

১০ দিন আগে

১৩ দিন আগে