• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> শিক্ষা

যেভাবে ফল সংগ্রহ করা যাবে, ৩১ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১৮: ১৯
logo

Photo

আগামী ৩১ অক্টোবর শনিবার বেলা ১১ টায় এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশিত হবে। রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ওই ফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সাথে সাথেই ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। নিম্নলিখিত যে কোনো পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে এবং SMS-এর মাধ্যমে পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল জানতে পারবেন।

বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

যেভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে

১. বোর্ডসমূহ কর্তৃক প্রকাশিত ফলাফল সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd/ এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে।

২. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য উক্ত ওয়েবসাইটের Result কর্ণারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো।

৩. পরীক্ষার্থীগণ পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবেন।

৪. পরীক্ষার্থীগণ শিক্ষা বোর্ডসমূহের কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bd https://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন।

৫. এছাড়াও, পরীক্ষার্থীগণ যে কোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ নম্বরে SMS প্রেরণের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। SMS-এর মাধ্যমে ফলাফল জানতে HSC <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <Space> রোল নম্বর <Space> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: HSC Dha ১২৩৪৫৬ ২০২৬ লিখে ১৬১৪০ নম্বরে Send করতে হবে।

৬. উল্লেখ্য যে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফলাফল পাওয়া যাবে না।

৭. উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য অনলাইনের মাধ্যমে ১-৭ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, ৩১ অক্টোবর শনিবার ফল প্রকাশিত হবে। সেই লক্ষে আমরা কাজ করছি। আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

যেভাবে ফল সংগ্রহ করা যাবে, ৩১ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

২

এইচএসসি পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

৩

২০ বছর যাবৎ শিক্ষক সম্মাননা দিচ্ছে কুমিল্লা গণিত ক্লাব

৪

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি

৫

অস্ট্রেলিয়ায় পরিবার বিদেশি শিক্ষার্থীরা নিতে পারবেন না

সম্পর্কিত

এইচএসসি পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

এইচএসসি পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৬ দিন আগে
২০ বছর যাবৎ শিক্ষক সম্মাননা দিচ্ছে কুমিল্লা গণিত ক্লাব

২০ বছর যাবৎ শিক্ষক সম্মাননা দিচ্ছে কুমিল্লা গণিত ক্লাব

২৩ দিন আগে
একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদনের বিজ্ঞপ্তি

২১ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়ায় পরিবার বিদেশি শিক্ষার্থীরা নিতে পারবেন না

অস্ট্রেলিয়ায় পরিবার বিদেশি শিক্ষার্থীরা নিতে পারবেন না

১৮ সেপ্টেম্বর ২০২৬