কুমিল্লা আইডিয়াল কলেজ

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১২: ১০
Thumbnail image

কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টায় কলেজে ওই অনুষ্ঠান হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন ।

এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার উপ কলেজ পরিদর্শক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন রোটারী ক্লাবের সাবেক গভর্ণর বিশিষ্ট নারীনেত্রী দিলনাশি মোহসেন, মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার সাবেক উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, গোমেতী সংবাদের প্রকাশক মো: মোবারক হোসেন ও আমার শহর পত্রিকার সম্পাদক গাজীউল হক সোহাগ ।

প্রধান অতিথি ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মজুমদার বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করতে হবে। সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশ ঘটে।

দিলনাশি মোহসেন বলেন, আজকের শিশু আগামীকালের নেতা। তারা রাষ্ট্র পরিচালনা করবে, নীতি নির্ধারণ করবে, সমাজকে বদলে দেবে। কিন্তু যদি তাদের ভেতরে সহমর্মিতা না থাকে, যদি তারা না শেখে কীভাবে দুর্বলকে সাহায্য করতে হয়, কিংবা কীভাবে পরিবেশকে রক্ষা করতে হয়, তাহলে উন্নয়ন কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে।

মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কেবল ভালো ফলাফল অর্জন নয়; বরং শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে দৃঢ় এবং নৈতিকতায় বলীয়ান মানুষ গড়ে তোলা। আর খেলাধুলা সেই লক্ষ্য অর্জনের অন্যতম শক্তিশালী মাধ্যম।

মো. মোবারক হেসেন বলেন, খেলাধুলার আসল সার্থকতা পুরস্কারে নয়, অংশগ্রহণে এবং নিজের সীমাকে অতিক্রম করার চেষ্টায়।

অনুষ্ঠানের সভাপতি কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, এখনই সময় প্রতিযোগিতার মাঝে বিজয়ী হওয়ার প্রস্ততি নেওয়ার। এজন্য নিয়মিত পড়ালেখা করতে হবে, পিতামাতা ও শিক্ষকদের কথা বানতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও রসায়ন বিভাগের প্রভাষক জাবেদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো: আদনান ছাত্তার মজুমদার, অনুষ্ঠানের সদস্য সচিব ও বাংলা বিভাগের প্রভাষক শারমিন আক্তার প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত