নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা শুভসংঘের কুমিল্লার লালমাই উপজেলা শাখার সভাপতি ডেন্টিস্ট মোহাম্মাদ মফিজুল ইসলাম মুন্না ASA University Bangladesh (ASAUB) থেকে মাস্টার্স অব পাবলিক হেলথ ইন ডেন্টিস্ট্রি (MPH in Dentistry) ডিগ্রি কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেছেন।
গত শনিবার বিশ্ববিদ্যালয়টির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ ডিগ্রির প্রাতিষ্ঠানিক সনদ গ্রহণ করেন।
শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের পরদিন গতকাল রোববার বিকেলে বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সহসভাপতি ও আল ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজির ডেন্টিস্ট মুন্নাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের লালমাই-সদর দক্ষিণ উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের উপজেলা সাধারণ সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেল, সংগঠনের সদস্য কবির হোসেন এবং ইসলামী সংগীতশিল্পী হাসিব মোজাম্মেলসহ প্রমুখ।
এর আগে ডেন্টিস্ট মোহাম্মাদ মফিজুল ইসলাম মুন্না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে চিকিৎসা অনুষদের অধীন ব্যাচেলর অব সায়েন্স ইন মেডিক্যাল টেকনোলজি (ডেন্টাল) ডিগ্রি অর্জন করেন।
প্রসঙ্গত, ডেন্টিস্ট মোহাম্মাদ মফিজুল ইসলাম মুন্না বাগমারা বাজারের জনপ্রিয় দন্ত চিকিৎসক ও হক মেডিক্যাল হলের স্বত্বাধিকারী মরহুম ডা. আবুল হোসেনের তৃতীয় সন্তান। দীর্ঘদিন ধরে তিনি বাগমারা উত্তর বাজারে অবস্থিত সেবা ডেন্টাল কেয়ার-এ নিয়মিত দন্ত চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। পাশাপাশি তিনি বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারির দায়িত্বও পালন করছেন।