• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> শিক্ষা

একই দিনে কুমিল্লার তিনটি সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১১: ৩২
logo

Photo

আগামী ১৭ ডিসেম্বর একই দিনে কুমিল্লার তিনটি সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা প্রতিষ্ঠান তিনটি হলো কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ ও বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়। উদ্ভুত পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকেরা পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি জানিয়েছেন।

অভিভাবকদের ভাষ্য, টমছমব্রিজ- কোটবাড়ি সড়কের পাশে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল। দুই শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির চাহিদা আছে। অনেকে দুটি প্রতিষ্ঠানে আবেদন করবে। তাই দ্রুত ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হোক।

গত বৃহস্পতিবার বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মোখলেছুর রহমান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২০০ আসনে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা হবে।

কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন বলেন, ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা একই সময়ে নবম শ্রেণির বিজ্ঞানের ভর্তি পরীক্ষা।

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম বলেন, আমাদের বিদ্যালয়ে ১৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষা হবে।

আগামী ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।

এদিকে কুমিল্লা জিলা স্কুল ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

একই দিনে কুমিল্লার তিনটি সরকারি স্কুলে ভর্তি পরীক্ষা

২

জিলা স্কুল ও ফয়জুন্নেছায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

৩

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

৪

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

৫

একই দিনে কুমিল্লাসহ তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা

সম্পর্কিত

জিলা স্কুল ও ফয়জুন্নেছায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জিলা স্কুল ও ফয়জুন্নেছায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

৪ দিন আগে
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

৪ দিন আগে
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী

৭ দিন আগে

১৪ দিন আগে