বাইউস্টে পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে (বাইউস্ট) তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন - ২০২৫।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্লাজা এলাকায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগ হতে নির্বাচিত ২০টি গবেষণা পোস্টার নিয়ে প্রতিযোগিরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হয় সকাল সাড়ে নয়টায়। দুপুর ১২ টায় বিচারকমণ্ডলী প্রতিটি পোস্টার ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন ও মূল্যায়ন করেন। শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন এবং উত্তরদানের দক্ষতায় বিচারকেরা মুগ্ধ হন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

দ্বিতীয় পর্ব শুরু হয় বেলা দুইটায় । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি বিশেষ অতিথিদের নিয়ে প্রতিযোগিদের উপস্থাপনাগুলো ঘুরে ঘুরে দেখেন এবং গবেষকদের সঙ্গে মতবিনিময় করেন।

পরবর্তীতে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিটি বিভাগের বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন উপাচার্য ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি অংশগ্রহণকারীদের গবেষণায় আগ্রহ এবং দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, “বাইউস্টের শিক্ষার্থীরা কেবল একাডেমিক নয়, গবেষণাতেও প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা প্রমাণ করছে। ভবিষ্যতে তোমাদের এই গবেষণা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের সম্মানিত করবে- এই প্রত্যাশাই করি।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মদ ইফতেখারুল হক, পিএসসি (অবঃ), রেজিস্ট্রার লে. কর্ণেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্ণেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অবঃ), অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও প্রকাশনা সেলের ভারপ্রাপ্ত পরিচালক মু. নজরুল ইসলাম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. হাবিবুর রহমান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত