• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১৭: ৫৬
logo

Photo

টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের দীর্ঘ ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব। এক ইনিংসে উইকেটের পেছনে দাঁড়িয়ে প্রতিপক্ষের আটটি উইকেট পতনে সরাসরি অবদান রাখলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। 

ছয়টি ক্যাচ ও দুটি স্টাম্পিং সব মিলিয়ে এক ইনিংসে আটটি ডিসমিসাল। তাতেই ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেললেন লিটন। টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড এখন বাংলাদেশের এই উইকেটকিপারের দখলে।

ম্যাচের চতুর্থ দিন প্রথম সেশনে মেহেদী হাসান মিরাজের বলে স্টাম্পড হয়ন রায়ান রিকেলটন। তাকে স্টাম্পিং করে চলতি ইনিংসে নিজের সপ্তম ডিসমিসাল পান লিটন। এরপর কাগিসো রাবাদাকেও স্টাম্পড করে অষ্টম ডিসমিসাল নেন তিনি।

টেস্টে প্রথমবার এক ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের ওয়াসিম বারি। ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে গড়েছিলেন কীর্তিটা। পরে তাঁর মতো করে ইনিংসে ৭ ডিসমিসাল করেছেন ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও ওয়েস্ট ইন্ডিজের জশুয়া দা সিলভারা।

টেস্টের দেড়’শ বছরের ইতিহাসে এক ইনিংসে কোনো উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসাল ছিল ৭টি। সেই রেকর্ডে এত দিন ভাগ বসিয়েছিলেন পাঁচজন। এবার সবাইকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডের মালিক লিটন।

দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার প্রথম চার উইকেটের তিনটি ক্যাচ নেন লিটন। পরে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে তিন উইকেটের সবকটি ক্যাচই নেন তিনি। সেই ধারায় এবার বুধবারও প্রোটিয়াদের দুই উইকেটে উঠল তার নাম।

কিপিংয়ের অলরাউন্ড কীর্তিতেও বিশ্ব রেকর্ড গড়েছেন লিটন।

জোহানেসবার্গের লিটনের সামনে আরও একটি রেকর্ড হাতছানি দিচ্ছি। টেস্টের দুই ইনিংস মিলিয়ে একজন উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ১১টি। তিনজনের এই কীর্তি। ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের রবার্ট রাসেল, ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে এবি ডি ভিলিয়ার্স এবং ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঋষভ পন্ত।

এর মধ্যে রাসেল ও ডি ভিলিয়ার্সের কীর্তি ছিল এই জোহানেসবার্গেই, যেখানে লিটন তাদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছেন। আর শেষ পর্যন্ত তেমন কিছু যদি নাও হয়, ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্ব রেকর্ড লিটনের এরই মধ্যে হয়ে গেছে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড

২

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

৩

পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের দশম শিরোপা জয়

৪

সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল ,ভিনিসিয়ুসের হ্যাটট্রিক

৫

নেদারল্যান্ডসকে ৫-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

সম্পর্কিত

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

১২ ঘণ্টা আগে
পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের দশম শিরোপা জয়

পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের দশম শিরোপা জয়

১৩ ঘণ্টা আগে
সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল ,ভিনিসিয়ুসের হ্যাটট্রিক

সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল ,ভিনিসিয়ুসের হ্যাটট্রিক

১ দিন আগে

২ দিন আগে