• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

বিসিবি পরিচালক নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি

আমার শহর ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৬: ৩৮
logo

Photo

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থ কমিটির প্রধানের পদসহ সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। ক্রিকেটারদের দাবির মুখে এ সিদ্ধান্ত নিচ্ছে বিসিবি।

আজ বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

এর আগে এম নাজমুল ইসলাম একটি বিতর্কিত মন্তব্য করেন। এর জেরে এই বিসিবি পরিচালকের পদত্যাগের দাবি করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নাজমুল পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘মাঠে যাবো একটাই শর্তে, বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে।’

গতকাল বুধবার তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে বিসিবির দোয়া ও মিলাদ মাহফিল শেষে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা (ক্রিকেটাররা) গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাইছি নাকি!’

আরেক প্রশ্নের জবাবে বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

২

ফ্যানদের জন্য ডিজিটাল পরিচয়পত্র আনলো ফিফা

৩

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন টাইগারদের

৪

স্টেডিয়ামের মতোই কুমিল্লার ক্রীড়াঙ্গনের বেহাল দশা: মনিরুল হক চৌধুরী

৫

চূড়ান্ত স্কোয়াড ঘোষণা দিলো নরওয়ে

সম্পর্কিত

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

বিলিয়নিয়ার ক্লাবে প্রবেশ করলেন মেসি

৪ দিন আগে

৫ দিন আগে