• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ২০: ২৩
logo

Photo

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে দেশে ফিরেছে বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও কোনও ম্যাচ না জিতেই দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্তরা। বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ দল প্রায় ৬ কোটি টাকা পেয়েছে। ম্যাচ না জিতলেও আর্থিকভাবে বাংলাদেশ দলের প্রাপ্তি কিন্তু কম নয়। এখন আরও একটি সুখবরের অপেক্ষাতে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি ক্রিকেটারদের ম্যাচ ফির পাশাপাশি বেতনও বাড়াচ্ছে।

সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে গ্রেড, প্রণোদনা, অধিনায়কত্ব, ম্যাচ খেলার অভিজ্ঞতাসহ আরও কিছু বিষয় বিবেচনায় সর্বোচ্চ গ্রেডে থাকা ক্রিকেটার ১০ লাখ টাকা পর্যন্ত বেতন পেয়েছেন। সর্বনিম্ন বেতন ছিল এক লাখ টাকা, এটা ‘ডি’ গ্রেড। নতুন কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। প্রণোদনা বা অন্যান্য হিসাব ছাড়াই যারা ৮ লাখ টাকা পেতেন, তারা ১০ লাখ টাকা বেতন পাবেন। সর্বনিম্ন বেতন হবে দুই লাখ টাকার মতো। টেস্টের ম্যাচ ফি ছিল ৬ লাখ, ওয়ানডের ৩ লাখ ও টি-টোয়েন্টির দুই লাখ টাকা। এবার কী পরিমাণ বেড়েছে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে অঙ্কটা যে বেশ বড় হবে, সেটা নিশ্চিতভাবেই বলা যায়।

নতুন কেন্দ্রীয় চুক্তিতে কজন ক্রিকেটার থাকবেন, সেটা প্রায় চূড়ান্ত করে ফেলা হয়েছে। নতুন চুক্তিতে ক্রিকেটারদের বেতন বাড়ছে বলে বিসিবি সূত্রে জানা গেছে। কয়েকটি বিষয় পর্যালোনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। বেতনের সঙ্গে ম্যাচ ফি-ও বাড়ানো হয়েছে বলে জানান তিনি। সোমবার বিসিবির ১৮তম বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির এই পরিচালক সাংবাদিকদের বলেছেন, ‘ক্রিকেটারদের পারিশ্রমিক বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। বাড়ানোর ক্ষেত্রে টেস্ট ক্রিকেটার যারা, তাদের বৃদ্ধির পরিমাণ অন্যদের তুলনায় একটু বেশি। এর মধ্য দিয়ে ওদের আগ্রহটা আমরা সুরক্ষিত করতে চাই।’

কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন বা কজন ক্রিকেটারের জায়গা হচ্ছে, এ ব্যাপারে এখনই কিছু জানালেন না নাজমুল আবেদীন। সংখ্যাটা কমতে বা বাড়তে পারে জানিয়ে বলেছেন, ‘এই মুহূর্তে সংখ্যাটা বলতে চাই না, একটা সংখ্যা আছে। সেটা বলতে চাই না। পর্যালোচনা করার পরে হয়তো বাড়তে বা কমতে পারে। পর্যালোচনার মতোই বোঝায়। তবে অনুমোদন হয়ে গেছে। এখন যেটা দেখানো হবে, সেটাই চূড়ান্ত।’

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ডি মারিয়ার জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে রোজারিও

২

মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

৩

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

৪

আসিয়ান কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ

৫

অক্টোবর মাস তুমি কার, শিউলি, কাশফুল নাকি মেসির

সম্পর্কিত

ডি মারিয়ার জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে রোজারিও

ডি মারিয়ার জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষে রোজারিও

১৮ ঘণ্টা আগে
মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

৩ দিন আগে
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

৫ দিন আগে