• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

মেসির শেষ ম্যাচে আবেগঘন বার্তা, ম্যাচের বলেও ‘দ্য লাস্ট ড্যান্স’

স্বপ্ন রায়
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৩: ০৫
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৮: ২৮
logo

মেসির শেষ ম্যাচে আবেগঘন বার্তা, ম্যাচের বলেও ‘দ্য লাস্ট ড্যান্স’

স্বপ্ন রায়

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৩: ০৫
Photo

আর্জেন্টিনার হয়ে ১২৬ গোল করে শেষ হলো মেসির ‘লাস্ট ডান্স’। একটা বল। তাতে সোনালি অক্ষরে লেখা—‘দ্য লাস্ট ড্যান্স’। পাশে সেই ১০ নম্বর, যে নম্বরের সঙ্গে মিশে আছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি। লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের স্মৃতিও তাই আটকে থাকছে ম্যাচের বলটিতে।

আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা অনেকের মতে সর্বকালের সেরা খেলোয়াড় মেসি স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হারের ছয় সপ্তাহ পর গত ৩১ আগস্ট জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। তিনি বলেছিলেন, দেওয়ার মতো আর কিছু তাঁর অবশিষ্ট নেই।

আজ বুধবার বুয়েনস আয়ার্সের মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ। ম্যাচ শুরুর আগে বিশাল ‘গ্রাসিয়াস’ লেখা ১০ নম্বর জার্সি মাঠে মেলে ধরা হয়। মাঠে নামার পর শেষবার জাতীয় সংগীত গাইতে নেমে কেঁদেছেন লিওনেল মেসি। আর ১০ মিনিটে খেলা থামিয়ে মেসিকে এক মিনিট ধরে সম্মান জানায় পুরো স্টেডিয়াম। গ্যালারিজুড়ে তখন শুধু ‘মেসি, মেসি’ ধ্বনি।

বিদায়ের এই রাতকে বিশেষ করে তুলতে ম্যাচে ব্যবহৃত প্রতিটি বলেই রাখা হয়েছে মেসিকে উৎসর্গ করা আলাদা প্যাচ।

সোনালি সেই প্যাচে লেখা ‘দ্য লাস্ট ড্যান্স’। তার নিচে মেসির ১০ নম্বর। দুই পাশে লরেল পুষ্পমুকুট, ওপরে আর্জেন্টিনার পতাকা, সঙ্গে ম্যাচের তারিখ। ফুটবলের একটি সাধারণ বলেই যেন এঁকে দেওয়া হয়েছে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ের ছবি।

শেষ নাচ—শব্দ দুটি যেন মেসির আর্জেন্টিনা অধ্যায়ের জন্যই লেখা। যে ১০ নম্বর জার্সি পরে তিনি একের পর এক ইতিহাস গড়েছেন, সেই ১০ নম্বরই এবার তার বিদায়ী ম্যাচের বলের গায়ে। মেসির শেষ ম্যাচের প্রতিটি মুহূর্তকে স্মৃতিতে ধরে রাখার আয়োজন যেন মাঠে নামার আগেই শুরু হয়েছে।

শুধু বল নয়, বিদায়ী ম্যাচের জন্য মেসির জার্সিতেও থাকছে বিশেষত্ব। আর্জেন্টিনার চেনা আকাশি-সাদা নকশার বদলে বিশেষ এই জার্সিতে রয়েছে আলাদা নকশা। সোনালি রঙে লেখা ছিল ‘MESSI’ ও ১০ নম্বর, আর পেছনে সূর্যের রশ্মির আদলে বিশেষ নকশা।

নিজের আন্তর্জাতিক ম্যাচে একটি গোল ও দুইটি এসিস্ট করেছেন লিওনেল মেসি।

ম্যাচ শেষ হওয়ার পরপরই শুরু হয় বিশেষ এই ড্রোন শো। ৩৯ বছর বয়সী মেসি তখন মাঠে ছিলেন আর্জেন্টিনার সতীর্থদের সঙ্গে। অন্ধকার আকাশে একের পর এক ড্রোনের আলোকচ্ছটায় ফুটে উঠতে থাকে জাতীয় দলের হয়ে তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো। আর্জেন্টিনার হয়ে করা তার স্মরণীয় গোলগুলোর দৃশ্যও উঠে আসে আকাশের সেই বিশেষ প্রদর্শনীতে।

ড্রোন শোয়ের সবচেয়ে আবেগঘন অংশগুলোর একটি ছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপ। বিশ্বকাপ জয়ের পর ট্রফিতে চুম্বনরত মেসির ঐতিহাসিক ছবিটিও ড্রোনের আলোর মাধ্যমে আকাশে ফুটিয়ে তোলা হয়। বিশ্বকাপ জয়ের সেই মুহূর্ত আবারও চোখের সামনে ভেসে উঠলে পুরো আয়োজনেই যোগ হয় ভিন্ন মাত্রার আবেগ।

সতীর্থদের পাশে দাঁড়িয়ে পুরো আয়োজনটি উপভোগ করেন মেসি। তাকে এ সময় বেশ আবেগাপ্লুত দেখা যায়। যে জাতীয় দলের জার্সি গায়ে বহু বছর ধরে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন, সেই জার্সিতে শেষ ম্যাচ খেলার পর তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই যেন একে একে ফিরে আসে মনুমেন্টালের আকাশে।

বিদায় বেলায় মেসি অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আজ অনেক রকম অনুভূতি একসঙ্গে কাজ করছে। তবে সবার আগে, এই মুহূর্তে যার কথা সবচেয়ে বেশি মনে পড়ছে, তিনি আমার বাবা।’

তিনি আরও বলেন, ‘এই জার্সিকে ধন্যবাদ জানানো ছাড়া আমার আর কিছুই করার বাকি নেই। গত ২০ বছর ধরে, এমনকি সবচেয়ে কঠিন সময়েও লড়াই থামাইনি, চেষ্টা থামাইনি। নিজের সবটুকু উজাড় করে দিয়ে সবসময় এই জার্সির হয়ে থাকতে চেয়েছি।’

আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি গায়ে লিওনেল মেসির বিদায়ী বক্তব্যের আবেগঘন মুহূর্তে মাঠেই অঝোরে কেঁদেছেন তাঁর সতীর্থ এনজো ফার্নান্দেজ, ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্তিনেজ। ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া এই কিংবদন্তির শেষ ম্যাচকে কেন্দ্র করে বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সতীর্থদের 'বীর যোদ্ধা' আখ্যা দিয়ে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, সামনে জাতীয় দলের জন্য কঠিন সময় আসতে পারে এবং সেই মুহূর্তে যেন সবাই ঐক্যবদ্ধ থাকে। তিনি আরও যোগ করেন, এখন থেকে তিনি মাঠের বাইরে অন্য পাশে থেকে এই ছেলেদের এবং পরবর্তীতে যারা আসবে তাদের সমর্থন দিয়ে যাবেন।

মাঠের বিদায়ী বক্তব্য শেষে যখন পুরো স্টেডিয়াম করতালি আর উল্লাসে ফেটে পড়ছিল, ঠিক তখনই মাঠে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়- বিশ্বজয়ী লিওনেল মেসি ও তার বড় ছেলে থিয়াগো মেসির মধ্যকার এক অশ্রুসিক্ত ও আবেগঘন আলিঙ্গন।

বড় ছেলে থিয়াগোর সাথে সেই আবেগঘন আলিঙ্গনের পর, মাঠের ভেতরেই লিওনেল মেসির সঙ্গে যোগ দেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং অপর দুই ছেলে—মাতেও ও চিরো। পুরো স্টেডিয়াম জুড়ে যখন এক মিশ্র আবেগ বিরাজ করছিল, তখন মেসির পুরো পরিবার মিলে মাঠের কেন্দ্রবিন্দুতে একটি ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত তৈরি করে।

এরই মধ্যে শেষ হলো মেসি নামক এক মহাকাব্যের অধ্যায়।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

অক্টোবর মাস তুমি কার, শিউলি, কাশফুল নাকি মেসির

২

মেসির শেষ ম্যাচে আবেগঘন বার্তা, ম্যাচের বলেও ‘দ্য লাস্ট ড্যান্স’

৩

মেসির বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

৪

বিদায়ী ম্যাচের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

৫

শেষ ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স

সম্পর্কিত

অক্টোবর মাস তুমি কার, শিউলি, কাশফুল নাকি মেসির

অক্টোবর মাস তুমি কার, শিউলি, কাশফুল নাকি মেসির

১৫ ঘণ্টা আগে
মেসির বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মেসির বিদায়ী ম্যাচে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৭ ঘণ্টা আগে
বিদায়ী ম্যাচের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

বিদায়ী ম্যাচের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

১ দিন আগে

২ দিন আগে