ফিফা বিশ্বকাপ
আমার শহর স্পোর্টস ডেস্ক

শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকলেও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির চোখে চোখ রেখে লড়াই করল আইভরি কোস্ট। চমক জাগিয়ে প্রথমার্ধে লিড নিয়ে জাগাল জয়ের সম্ভাবনাও। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমে দৃশ্যপট পুরোপুরি বদলে দিলেন জার্মান ফরোয়ার্ড ডেনিস উন্দাভ। এই ‘সুপার সাব’-এর দুর্দান্ত জোড়া গোলে আইভরি কোস্টের হৃদয় ভেঙে ২-১ ব্যবধানের নাটকীয় জয় নিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে পা রাখল ইউলিয়ান নাগেলসমানের দল।
২০০৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতল জার্মানি। একই সাথে ২০১৪ সালে চতুর্থ শিরোপা জয়ের পর, দীর্ঘ ১২ বছর পর আবার বিশ্বমঞ্চের নকআউট পর্বে উঠল তারা। এর আগের দুই আসরেই দলটিকে বিদায় নিতে হয়েছিল গ্রুপ পর্ব থেকে।
টরন্টো স্টেডিয়ামে শনিবার ‘ই’ গ্রুপের ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল জার্মানিরই। ম্যাচের ৬০ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখে তারা শট নেয় ১৬টি, যার ৭টি ছিল অন-টার্গেট। বিপরীতে আইভরি কোস্টের ৯টি শটের ২টি ছিল লক্ষ্যে।
খেলা শুরুর ৩০ সেকেন্ড পার হতেই বক্সের ভেতর থেকে কাই হাভার্টজের জোরাল শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ১০ম মিনিটে জসুয়া কিমিখের ক্রসে হাভার্টজের হেড ঝাঁপিয়ে রক্ষা করেন আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা।
২২তম মিনিটে কর্নার থেকে আলেকসান্দার পাভলোভিচের হেড গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ালেও ফাউলের কারণে রেফারি গোলটি বাতিল করেন। ৪০তম মিনিটে জামাল মুসিয়ালার আক্রমণও ফাউলের কারণে বাতিল হয়।
ম্যাচের ৩০তম মিনিটে জার্মানিকে স্তব্ধ করে এগিয়ে যায় আইভরি কোস্ট। বাঁ দিক দিয়ে ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে পাস দেন ইয়ান ডিওমান্ডে। আমাদ জিয়ালোর শট জার্মান ডিফেন্ডার নাথানিয়েল ব্রাউন আটকে দিলেও ফিরতি বলে নিখুঁত শটে জাল খুঁজে নেন সাবেক বার্সেলোনা মিডফিল্ডার ফঁক কেসিয়ে।
২৯ বছর ১৮৩ দিন বয়সে গোল করে বিশ্বকাপে আইভরি কোস্টের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ গোলদাতা হলেন কেসিয়ে। তার ওপরে আছেন কেবল কিংবদন্তি দিদিয়ের দ্রগবা (২০১০ সালে ৩২ বছর ১০১ দিন)।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া জার্মানি ৬০তম মিনিটে জামাল মুসিয়ালাকে উঠিয়ে মাঠে নামায় ডেনিস উন্দাভকে। মাঠে নামার মাত্র ৮ মিনিটের মাথায় (৬৮তম মিনিট) নাদিম আমিরির ক্রস থেকে চমৎকার ভলিতে জার্মানিকে সমতায় ফেরান ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। কুরাসাওয়ের বিপক্ষে প্রথম ম্যাচেও বদলি নেমে ১ গোল ও ২ অ্যাসিস্ট করেছিলেন তিনি।
৮৯তম মিনিটে আইভরি কোস্টের সিমোঁ আদিঙ্গা সুবর্ণ সুযোগ হাতছাডাঁ করলে ম্যাচটি ড্রয়ের দিকেই এগোচ্ছিল। তবে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে (৯৪তম মিনিট) ফিলিক্স মেচার পাস থেকে বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের জাদুকরী শটে জার্মানির জয় নিশ্চিত করেন উন্দাভ।
দুই ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকে নকআউট নিশ্চিত করেছে জার্মানি। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আইভরি কোস্ট। একুয়েডর ও কুরাসাও এখনো কোনো পয়েন্ট পায়নি। আফ্রিকান পরাশক্তি আইভরি কোস্টের নকআউটে যাওয়ার সম্ভাবনা এখনো ভালোভাবেই টিকে রয়েছে।