• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো বাংলাদেশ

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২০: ২৪
logo

শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো বাংলাদেশ

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ২০: ২৪
Photo

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গে এক অনন্য রেকর্ড গড়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সালমা খাতুনকে পেছনে ফেলে বাংলাদেশ দলকে সবচেয়ে বেশিবার নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। কিন্তু তার রেকর্ডের দিনের ২১ রানের হারের মাধ্যমে সিরিজ খুঁইয়েছে স্বাগতিকরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে ৬৫টি ম্যাচে নেতৃত্বে দিয়েছেন সালমা খাতুন। দেশকে সর্বোচ্চ নেতৃত্ব দেওয়ার তালিকায় এতদিন শীর্ষেই ছিলেন তিনি। এবার তাকে পেছনে ফেলেছেন জ্যোতি। আজকের ম্যাচের মাধ্যমে ৬৬টি ম্যাচে নেতৃত্ব দেওয়া হয়ে গেছে তার।

১৫৫ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের কল্যাণে ভালো সূচনা পায় বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে আসে ৪৬ রান। কিন্তু সপ্তম ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি। এরপর একে একে তিন ব্যাটার রান আউট হয়ে সাজঘরে ফিরলে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত শারমিন আক্তার চেষ্টা চালালেও ম্যাচ জেতা সম্ভব হয়নি।

বাংলাদেশের ইনিংস থামে ১৩৩ রানে। ৪৭ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন শারমিন আক্তার। জুয়াইরিয়া ফেরদৌস করেন ২৩ বলে ২৯ রান। এছাড়া দিলারা ২৩ ও স্বর্ণা ১২ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। এর আগে রাজশাহী অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারীরা। কিন্তু দলনেতা চামারি আতাপাতু ও হারশিথা সামারাবিক্রমার দুর্দান্ত ইনিংসে দেড়শো ছাড়িয়ে যায় লঙ্কানদের ইনিংস। ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান করে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন সামারাবিক্রমা। ৪২ রান আসে আতপাতুর ব্যাট থেকে। এছাড়া ইমেশা দুলানি ২৭, নিলাক্ষী ডি সিলভা ২২ ও হাসিনি পেরেরা ৯ রান করেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন চারজন বোলার।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন কাল

২

শ্রীলঙ্কার কাছে সিরিজ হারলো বাংলাদেশ

৩

মোহামেডানকে ২-১ গোলে হারাল বসুন্ধরা কিংস

৪

প্রথম লেগে আর্সেনাল-অ্যাতলেটিকো ড্রয়ে জমে উঠল সেমিফাইনাল

৫

৫০ বছর পর জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন কুমিল্লা

সম্পর্কিত

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন কাল

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন কাল

৬ ঘণ্টা আগে
মোহামেডানকে ২-১ গোলে হারাল বসুন্ধরা কিংস

মোহামেডানকে ২-১ গোলে হারাল বসুন্ধরা কিংস

১ দিন আগে

৪ দিন আগে