• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৯: ৩৯
logo

Photo

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য এবং ক্রিকেটারদের অনড় অবস্থানের কারণে এক কঠিন সংকটে পড়েছে দেশের ক্রিকেট। দীর্ঘ টানাপোড়েন আর মাঠের লড়াই বর্জনের পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর চলমান আসর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আজ বৃহস্পতিবার ঢাকা পর্বের প্রথম দিনে কোনো ম্যাচই মাঠে গড়ায়নি। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচের পর সন্ধ্যায় সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়রসের হাই-ভোল্টেজ ম্যাচটিও পণ্ড হয়ে যায়।

নির্ধারিত সময় পার হলেও কোনো দলের ক্রিকেটার কিংবা অধিনায়ক মাঠে না আসায় বিসিবি স্থগিতের সিদ্ধান্ত নেয়। রাতেই ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেবে বোর্ড।

পরিস্থিতি সামাল দিতে বিসিবি আজ নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিলেও ক্রিকেটারদের শান্ত করা যায়নি। খেলোয়াড়দের সংগঠন ‘কোয়াব’ বিকেলে সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়ে দেয়, কেবল কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ‘আইওয়াশ’ করলে চলবে না; নাজমুল ইসলামকে পুরোপুরি বোর্ড পরিচালকের পদ থেকে অপসারিত হতে হবে। এই নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো ম্যাচেই অংশ নেবেন না ক্রিকেটাররা।

বিপিএলের মতো একটি বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দুটি ম্যাচ এক দিনে পরিত্যক্ত হওয়া এবং পরবর্তীতে পুরো টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এবার ব্রাজিলে এক ম্যাচে ২৩ লাল কার্ড

২

ইরান যুদ্ধের প্রভাবে শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ বন্ধ

৩

নেইমারের প্রত্যাবর্তনে ভিন্ন সুর আনচেলত্তির

৪

ফের বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত

৫

ফাইনালের টসে নিউজিল্যান্ডের জয়, ব্যাটিংয়ে ভারত

সম্পর্কিত

এবার ব্রাজিলে এক ম্যাচে ২৩ লাল কার্ড

এবার ব্রাজিলে এক ম্যাচে ২৩ লাল কার্ড

১৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রভাবে শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ বন্ধ

ইরান যুদ্ধের প্রভাবে শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ বন্ধ

১ দিন আগে

২ দিন আগে