• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

হ্যাটট্রিক হলো না বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ২২: ০৮
logo

Photo

টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্বের মুকুট পরার স্বপ্ন নিয়ে ফাইনালে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের কাছে হেরে সেই স্বপ্নটা শেষ পর্যন্ত অধরাই রয়ে গেল ঋতুপর্ণাদের।

আজ শনিবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফের ফাইনালে পিছিয়ে পড়ার পর ঋতুপর্ণা চাকমার গোলে প্রথমার্ধে সমতায় ফিরেছিল পিটার বাটলারের দল। কিন্তু বিরতির পর আরও দুই গোল হজম করে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হার মানতে হয়েছে বাংলাদেশকে।

এর আগে ২০১৬ সালের ফাইনালেও স্বাগতিক ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ।  

ফাইনালে শুরুর একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়েছেন সুরভী আকন্দ প্রীতি ও উমহেলা মারমা। তাদের জায়গায় একাদশে ফিরেছেন অভিজ্ঞ শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।

ম্যাচের ১২ মিনিটে প্রথম বড় সুযোগ পায় বাংলাদেশ। ঋতুপর্ণার ক্রসে পা ছোঁয়াতে পারেননি তহুরা খাতুন। দুই মিনিট পর বক্সে ঢুকে ফাঁকায় বল পেলেও লক্ষ্যে ঠিকঠাক শট নিতে পারেননি এই ফরোয়ার্ড। 

৪১ মিনিটে তহুরার নেওয়া শট অল্পের জন্য দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। ৪২ মিনিটে এগিয়ে যায় ভারত। পেয়ারিজাদার গোলে লিড পায় স্বাগতিকরা। একজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে গোলকিপারের ওপর দিয়ে বল জালে জড়ান ১০ নম্বর জার্সিধারী ফুটবলার। প্রথমার্ধ শেষের ঠিক আগ মুহূর্তে সমতায় ফেরে বাংলাদেশ।  

৮২ মিনিটে মালাভিকাকে আটকাতে ব্যর্থ হন আফঈদা। মালাভিকা বল ঠেলে দেন বক্সের মাথায়। লিন্দা কম সহজেই বল পাঠিয়ে দেন জালে। ভারত ৩-১ ব্যবধানে এগিয়ে দীর্ঘ ছয় বছর পর আবারও উঁচিয়ে ধরে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ ট্রফি। 

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

হ্যাটট্রিক হলো না বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত

২

নেইমারকে ছাড়াই আগামীকাল মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

৩

তপু বর্মণের জোড়া গোলে প্রীতি ম্যাচে ইউরোপে জয় পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল

৪

নেদারল্যান্ডসকে হারিয়ে মেসিদের চোখ রাঙ্গানি দিল আলজেরিয়া

৫

ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেল বাংলাদেশ

সম্পর্কিত

নেইমারকে ছাড়াই আগামীকাল মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমারকে ছাড়াই আগামীকাল মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

৪ ঘণ্টা আগে
তপু বর্মণের জোড়া গোলে প্রীতি ম্যাচে ইউরোপে জয় পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল

তপু বর্মণের জোড়া গোলে প্রীতি ম্যাচে ইউরোপে জয় পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল

১১ ঘণ্টা আগে
নেদারল্যান্ডসকে হারিয়ে মেসিদের চোখ রাঙ্গানি দিল আলজেরিয়া

নেদারল্যান্ডসকে হারিয়ে মেসিদের চোখ রাঙ্গানি দিল আলজেরিয়া

২ দিন আগে