• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

নেইমারকে নিয়েই হেক্সা মিশনে ব্রাজিল, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১২: ৩৬
আপডেট : ১৯ মে ২০২৬, ১৮: ০৭
logo

নেইমারকে নিয়েই হেক্সা মিশনে ব্রাজিল, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১২: ৩৬
Photo

হেক্সা জয়ের লক্ষ্যে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। রিও ডি জেনিরোওর দ্য মিউজিয়াম অব টুমোরোতে প্রকাশ করা হয় ২৬ জনের তালিকা। অনিশ্চয়তা থাকলেও রাখা হয়েছে নেইমার জুনিয়রকে। তবে আগের করা ৫৫ জনের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন থিয়াগো সিলভা, হোয়াও পেদ্রোদের মতো বড় নাম।

বাংলাদেশ সময় গতকাল সোমবার দিবাগত রাতে রিও ডে জেনিরোওর মিউজে ডো আমানিয়াহয় হুলস্থুল কাণ্ড। স্রেফ স্কোয়াড ঘোষণার আয়োজনে নাচ-গান আর সাজ সাজ রব। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে কার্লো অ্যানচেলত্তি। ইতালিয়ানের গাড়ি বহর ঢোকার চিত্র দেখলে মনে হবে অস্কার কিংবা গ্রামির কোনো অনুষ্ঠান।

বিশ্বকাপের দল ঘোষণার পর নেইমার প্রসঙ্গে ব্রাজিল কোচ অবশ্য বলেছেন, ‘আমরা পুরো বছরটা নেইমারকে বিশ্লেষণ করেই কাটিয়েছি। আমরা বুঝতে পেরেছি যে, এই শেষ সময়টাতে তার পারফরম্যান্সে ধারাবাহিকতা ছিল এবং সে চমৎকার শারীরিক অবস্থায় ছিল।’

নেইমারের সামর্থ নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। কিন্তু চোট, অস্ত্রোপচার, ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছিল বারবার। এদিকে, কার্লো আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পরই বলে দিয়েছিলেন, আনফিট ফুটবলার তার দলে জায়গা পাবেন না। ফলে নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা ছিল বড়। আনচেলত্তি সেই শঙ্কা দূর করে দিয়েছেন।

বিশ্বকাপের দল ঘোষণায় নেইমারের নাম ঘোষণা হতেই উল্লাসে ফেটে পরেছেন তার সমর্থকরা। ২০২৩ সাল থেকে ব্রাজিল দলের বাহিরে থাকা নেইমার বিশ্বকাপ দলে জায়গা করে নিতে কম কষ্ট করেননি। শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নিজেকে নতুন করে প্রমাণ করেছেন। দিনকে দিন নিজের উন্নতি ধরে রেখেছিলেন নেইমার।

‘সি’ গ্রুপে থেকে বিশ্বকাপ খেলছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের হেক্সা মিশন। ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে আছে হাইতি ও স্কটল্যান্ড।

বিশ্বকাপের ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ফেনারবাচে), ওয়েভারতন (গ্রেমিও)।

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্টাস), দানিলো (ফ্ল্যামেঙ্গো), দগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল (আর্সেনাল), রজার ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনিওস (পিএসজি), ওয়েসলি (রোমা)।

মিডফিল্ডার: ব্রুনো গিমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোতাফোগো), ফাবিনিও (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো)।

ফরোয়ার্ড: এনদ্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইস এনরিকে (জেনিত), মাথেউস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), নেইমার জুনিয়র (সান্তোস), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

বিএনপি ক্ষমতায় থাকলেই কি ব্রাজিল ফুটবল বিশ্বকাপ জিতে

২

নেইমারকে নিয়েই হেক্সা মিশনে ব্রাজিল, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

৩

বিশ্বকাপের জন্য দল ঘোষণা দিলো ইরান

৪

বিশ্বকাপের জন্য দল ঘোষণা দিলো বেলজিয়াম

৫

আনচেলত্তির সাথে চুক্তি নবায়ন করল ব্রাজিল

সম্পর্কিত

বিএনপি ক্ষমতায় থাকলেই কি ব্রাজিল ফুটবল বিশ্বকাপ জিতে

বিএনপি ক্ষমতায় থাকলেই কি ব্রাজিল ফুটবল বিশ্বকাপ জিতে

১৬ ঘণ্টা আগে
বিশ্বকাপের জন্য দল ঘোষণা দিলো ইরান

বিশ্বকাপের জন্য দল ঘোষণা দিলো ইরান

৩ দিন আগে
বিশ্বকাপের জন্য দল ঘোষণা দিলো বেলজিয়াম

বিশ্বকাপের জন্য দল ঘোষণা দিলো বেলজিয়াম

৪ দিন আগে

৫ দিন আগে