ফিফা বিশ্বকাপ

ডেভিডের রেকর্ড হ্যাটট্রিকে বিশ্বকাপে প্রথম জয় কানাডার

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

বহু বছরের অপেক্ষা, অসংখ্য স্বপ্ন আর বারবার ব্যর্থতার হতাশা সবকিছুর অবসান হলো এক অবিস্মরণীয় রাতে। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল কানাডা।

আজ শুক্রবার ভোরে বিশ্বকাপের 'বি' গ্রুপের ম্যাচে কাতারকে ৬-০ গোলে হারায় কানাডা।

আর সেই ঐতিহাসিক মুহূর্তের কেন্দ্রবিন্দুতে ছিলেন দেশটির তারকা ফরোয়ার্ড জনাথন ডেভিড।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজিত ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে কাতারের বিপক্ষে মাঠে নেমেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে কানাডা।

কানাডা ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোলের দেখা পায়। সাউদাম্পটনে খেলা স্ট্রাইকার ক্লে লারিন দলকে লিড এনে দেন। প্রথমার্ধে ব্যবধান ৩-০ করেন ডেভিড। তিনি ম্যাচের ২৯ মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে নির্ভার রেখে শেষ করেন।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে কানাডা গোল ব্যবধান বাড়িয়ে ৪-০ করে। কাতারের জালে বল পাঠান নাথান সালিবা। মোহাম্মদ মানায় এর আত্মঘাতী গোলে ব্যবধান আরও বড় হওয়ার পর নিজের ও দলের কীর্তি গড়া গোলটি ম্যাচের যোগ করা সময়ে করেন ডেভিড। ৯২ মিনিটে হ্যাটট্রিক করেন। সঙ্গে স্বাগতিক দলের সবচেয়ে বড় জয়ের কীর্তি এনে দেশ কানাডাকে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত