ফিফা বিশ্বকাপ
আমার শহর স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সুইডিশরা। ৫–১ গোলে বিধ্বস্ত হয়েছে সুইডেন। নেদারল্যান্ডসের পক্ষে জোড়া গোল করেছেন ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো।
গতকাল শনিবার হিউস্টনে ‘এফ’ গ্রুপের ম্যাচটির শুরু থেকেই উচ্চ প্রেসিং ও দ্রুতগতির আক্রমণে সুইডেনকে চাপে রাখে নেদারল্যান্ডস। এর ফলও আসে দ্রুত। ম্যাচের ৬ মিনিটে তিজানি রেইন্ডার্সের তৈরি করা আক্রমণ থেকে কোডি গাকপোর পাস পেয়ে কাছ থেকে জালে বল পাঠান ব্রায়ান ব্রবি।
এই জয়ে গ্রুপ ‘এফ’–এর শীর্ষে উঠলো নেদারল্যান্ডস। নিজেদর প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২–২ গোলে করেছিল তারা। আর সুইডেন প্রথম ম্যাচে ৫–১ গোলে হারিয়েছিল তিউনিসিয়াকে।
সুইডেন এর গোলরক্ষক ক্রিস্টোফার নর্ডফেল্ডট কত চেষ্টা করলেন ডানে-বামে, সামনে-পেছনে এবং উঁচুতে লাফিয়ে গোলপোস্ট বাঁচাতে। তাঁর কোনো চেষ্টাই সফল হলো না। কোডি গাকপো ও ব্রায়ান ব্ররি গোলরক্ষককে ব্যর্থ করে গোলে করে গেছেন। খেলা শুরু হয়েছে মাত্র পাঁচ মিনিট আগে। বল নিয়ে নড়াচড়ার তেমন সুযোগও পায়নি সুইডেন। আড়মোড়া ভাঙার আগেই ডাচদের হানায় পিছিয়ে পড়ে তারা। ম্যাচের পঞ্চম মিনিটে গাকপোর দারুণ এক পাসে বলে পা ছুঁয়ে গোল করেন ব্রায়ান। গোল পেয়ে আক্রমণের ধার বাড়ায় তারা। সুইডিশ গোলরক্ষক বার কয়েক চেষ্টা করে কিছু শট প্রতিহত করতে পারলেও ম্যাচের ১৭ মিনিটে আরও একবার পিছিয়ে পড়ে। এই গোলটিও লেখা হয় ব্রায়ান ব্রবির নামের পাশে। ২-০ গোলে পিছিয় পড়লে সম্বিৎ ফেরে সুইজারল্যান্ডের। প্রথমার্ধের বাকি সময় লড়াই করায় বিরতির আগে আর কোনো গোল হজম করেনি তারা।
বিরতি থেকে ফিরেই গোল বাড়ায় নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে ডেনজেল ডামফ্রিসের সমন্বয়ে দুর্দান্ত এক গোল করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো। প্রথমার্ধে ব্রায়ান ব্রবি আর দ্বিতীয়ার্ধে কোডি গাকপো জোড়া গোল করেন। ৫৪ মিনিটে নেদারল্যান্ডসের চতুর্থ আর নিজের দ্বিতীয় গোল করেন গাকপো। এই বিশ্বকাপের শততম গোল ছিল এটি। পিছিয়ে থেকেও শেষ চেষ্টা করে গেছে সুইডেন। ৫৯ মিনিটে প্রতি আক্রমণে একটি গোলও আদায় করে নেয়। একমাত্র গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা। শেষ গোলটি হয় ম্যাচের ৮৯ মিনিটে। মেমফিস ডেপাইয়ের পাস থেকে ওয়েস্টহ্যামের ফরোয়ার্ড সামালভিলে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জাপানের বিপক্ষে গোল করেছিলেন। বিরতির পর মাঠে নেমে দারুণ ছন্দ দেখাচ্ছিলেন তিনি।
জাপানের বিপক্ষে প্রথম ম্যাচটি ২-২ গোলে ড্র করা নেদাল্যান্ডসের খেলোয়াড়রা সুইডেনের বিপক্ষে অসাধারণ খেলায় খুশি কোচ রোনাল্ড কেম্যান। তিনি খেলোয়াড়দের উচ্ছ্বসিত প্রশংসা করেন, ‘এই পারফরম্যান্সে আমি খুশি। আমরা আগের ম্যাচেও ভালো খেলেছি। তবে জাপানও ভালো লড়াই করেছে। কোডি গাকপো ও ব্রায়ান ব্ররি সুযোগ নষ্ট করেনি। আশা করছি, গ্রুপের শেষ ম্যাচেও এই ছন্দ কাজে লাগাবে ছেলেরা।’ এফ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নেদারল্যান্ডস। শনিবার ডাচদের কাছে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় স্থানে সুইডেন। এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জাপান। রোববার সকাল ১০টায় তিউনিসিয়ার বিপক্ষে খেলবে তারা।