• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে!

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৮: ২৬
logo

Photo

বিশ্বকাপ জয়ের স্বপ্নটা নেইমারের কাছে যেন এক অপূর্ণ অধ্যায়। চারটি বিশ্বকাপ খেলেও যে ট্রফিটি ছুঁয়ে দেখা হয়নি, সেটিই আবারও ফিরিয়ে আনল একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ভিডিও। আর সেই ভিডিও দেখে আবেগ চেপে রাখতে পারলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নিজেও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটিতে কল্পনার এক ভিন্ন জগৎ তুলে ধরা হয়েছে। সেখানে বিভিন্ন বয়সের নেইমার মুখোমুখি হয়েছেন নিজেরই আরেক সংস্করণের। উদ্দেশ্য একটাই, ২০৩০ বিশ্বকাপে শেষবারের মতো মাঠে নামার সিদ্ধান্তে নিজেকে রাজি করানো।

‘নের্ড সোউল এআই’ নামের একটি অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সান্তোসের জার্সি পরা ছোট্ট এক নেইমারের সামনে হাজির হন ভবিষ্যতের নেইমার। নিজেকে পরিচয় দেন ‘ভবিষ্যতের তুমি’ হিসেবে। কথোপকথনের এক পর্যায়ে শিশু নেইমার জানতে চায়, কত বছর বয়সে তারা প্রথম বিশ্বকাপ জিতেছিল।

প্রশ্নটির জবাবে আবেগঘন কণ্ঠে উত্তর দিতে দেখা যায় প্রাপ্তবয়স্ক নেইমারকে, ‘আমি এটা নিয়েই তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। আমরা জিততে পারিনি। আমি আমার সবকিছু উজাড় করে দিয়েছিলাম। আমার শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। একা আমার পক্ষে এটা কখনওই সম্ভব ছিল না। আর সেই কারণেই আমি আজ এখানে এসেছি। আমার তোমার সাহায্য দরকার। তুমি কি চাও আমি শেষবারের মতো আরেকবার চেষ্টা করি?’ ভিডিওর শেষভাগে হাজির হয় নেইমারের আরও একটি বয়স্ক সংস্করণ। তার হাতে দেখা যায় একটি বিশ্বকাপ ট্রফি, যেখানে খোদাই করা রয়েছে ‘২০৩০’।

এরপর শিশু নেইমারের জবাবেই শেষ হয় ভিডিওটি, ‘হ্যাঁ, শেষবারের মতো আরেকবার বিশ্বকাপ জেতার চেষ্টা করো।’ ভিডিওটি প্রকাশের পর সেটিতে প্রতিক্রিয়া জানান স্বয়ং নেইমার। ইনস্টাগ্রামে তিনি ভালোবাসা ও আবেগ প্রকাশের তিনটি ইমোজি দিয়ে মন্তব্য করেন। তার সেই প্রতিক্রিয়াই আরও বাড়িয়ে দেয় ভক্তদের আবেগ। প্রকাশের মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ৩ কোটি ৩০ লাখের বেশি ভিউ পায়। পাশাপাশি এতে জমা পড়ে প্রায় ৩৭ লাখ রিয়্যাকশন, ১ লাখ ৯০ হাজারের বেশি মন্তব্য এবং ১০ লাখেরও বেশি শেয়ার।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে!

২

বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

৩

ইংল্যান্ড-আর্জেন্টিনা: ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর ফুটবলের অনন্য লড়াই

৪

আগে বিশ্বকাপ জেতা দলই এবারও বিশ্বকাপ জিতবে

৫

আজ স্পেন বনাম ফ্রান্স ম্যাচে নজর কাড়বে ইয়ামাল–এমবাপ্পে দ্বৈরথ

সম্পর্কিত

বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

৪ ঘণ্টা আগে
ইংল্যান্ড-আর্জেন্টিনা: ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর ফুটবলের অনন্য লড়াই

ইংল্যান্ড-আর্জেন্টিনা: ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর ফুটবলের অনন্য লড়াই

৭ ঘণ্টা আগে