মাঠে নেমেই মেসির গোল, আইসল্যান্ডকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

আমার শহর স্পোর্টস ডেস্ক
আপডেট : ১০ জুন ২০২৬, ১২: ৪০
Thumbnail image

ম্যাচের শেষ হতে বাকি তখন মাত্র ২০ মিনিট। নেমেই পেনাল্টি আদায় করে নিয়ে এক গোল করলেন লিওনেল মেসি। এই তাঁরকার চোট থেকে ফেরার দিনে আইসল্যান্ডের বিপক্ষে অনায়স জয় পেয়েছে আর্জেন্টিনা।

আজ বুধবার অ্যালাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে আকাশি-সাদাদের এগিয়ে দিয়েছিলেন ভালেন্তিন বার্কো। এরপর প্রথমার্ধটা এই ব্যবধান নিয়েই শেষ করে আর্জেন্টিনা।

তবে দ্বিতীয়ার্ধে ঝলক দেখান মেসি। পেনাল্টি থেকে ৭২ মিনিটে তার করা গোলে প্রায় জয় সুনিশ্চি করে ফেলে আর্জেন্টিনা।

শেষ দিকে থিয়াগো আলমাদার গোলেও অবদান আছে তার। বক্সের বাইরে থেকে তার বাড়ানো পাসে বল পেয়েছিলেন রদ্রিগো দে পল, তার নিচু ক্রসে পা ছুঁইয়ে গোল করেন আলমাদা। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।

এই জয়ের মাধ্যমে প্রস্তুতি পর্ব শেষ করল লিওনেল স্কালোনির দল। ঠিক একদিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ-২০২৬।

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত