ফিফা বিশ্বকাপ

অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে যেন রূপকথার গল্প লিখে টানা দ্বিতীয়বার ফাইনালে মেসির আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক
Thumbnail image

অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে যেন রূপকথার গল্প লিখে টানা দ্বিতীয়বার ফাইনালে মেসির আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের একেবারেই শেষ সময়ে মেসির আসিস্টে সমতা আর অতিরিক্ত সময়ের দুই মিনিটে আবার মেসির অ্যাসিস্টে মার্টিনেজের হেডে ২-১ গোলে ফাইনালে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে সেমিফাইনালে হারিয়ে আর্জেন্টিনা আবার প্রমাণ করল, সেমিফাইনালে তারা হারে না। বিজয়ী হয়ে ফাইনালে ওঠে। আগামী রোববার ইউরোপের গতির দল স্পেনের মুখোমুখি হবে। এবারের ফাইনালের লড়াইও ইউরোপ বনাম আমেরিকা মহাদেশের। এবার জিতলে আর্জেন্টিনা টানা দুইবার ও চতুর্থবার জিতবে।

ক্রীড়া বিশ্লেষকদের ভাষ্য, ইংল্যান্ড এক গোলে এগিয়ে গিয়ে রক্ষণাত্মক খেলা খেলতে শুরু করে। এতে বল বেশির ভাগ সময় আর্জেন্টিনার দখলে থাকে। ক্ষণে আক্রমণে যায় আর্জেন্টিনা। একের পর এক শর্ট নেয়। কখনো গোলপোস্টে লেগে, কখনো ইংল্যান্ডের গোলকিপারের চেষ্টায় ঠেকানো হয়। কিন্তু ৮৪ মিনিটে গোল পোস্টের ২০ গজ দূর থেকে শর্ট মেরে সমতায় ফিরে। এ সময়ে আটলান্টা স্টেডিয়ামে হাজার হাজার দর্শক উল্লাসে মেতে উঠে।

ফাইনালে আর্জেন্টিনার সামনে এবার স্পেন। এক নতুন চ্যালেঞ্জ, এক নতুন পরীক্ষা। ফাইনালের মঞ্চে মুখোমুখি হবে দুই প্রজন্মের দুই প্রতীক। 

একদিকে ৩৯ বছরের বৃদ্ধ সিংহ লিওনেল মেসি। অন্যদিকে ১৯ বছরের তরুণ তুর্কি লামিন ইয়ামাল। একজন মহাকাব্যের শেষ অধ্যায় হয়তো লিখতে চলেছেন। আরেক জন ইতিহাস তৈরি করতে চান। ফাইনালের ওই লড়াই হয়তো লিখে দেবে ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় এক অধ্যায়। 

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত