• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

ফিনালিসিমা বাতিলের পর নতুন প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১৩: ০০
logo

Photo

নাটকীয় পরিস্থিতির পর বাতিল হয়েছে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ। ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা জয়ী দুই দলের ম্যাচ নিয়ে ফুটবল ভক্তদের ছিল ব্যাপক আগ্রহ। কিন্তু মধ্যপ্রাচ্যে সংঘাত এবং নতুন তারিখে সমঝোতা না হওয়ায় ম্যাচটি বাতিল হয়েছে।

এরপর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ঘোষণা করেছে, আগামী ৩১ মার্চ গুয়াতেমালা হবে আর্জেন্টিনার নতুন প্রতিপক্ষ। এই ম্যাচটি আর্জেন্টিনার মাটিতে অনুষ্ঠিত হবে এবং বিশ্বকাপের আগে ঘরের মাঠে তাদের শেষ প্রীতি ম্যাচ হবে।

গতকাল মঙ্গলবার টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বুয়েন্স আয়ার্সের সম্ভাব্য স্টেডিয়াম বোম্বোনেরাতে, যেখানে ২০২২ কাতার বিশ্বকাপের আগে আলবিসেলেস্তেরা শেষ প্রীতি ম্যাচ খেলেছিল।

ফিনালিসিমা বাতিল হওয়ায় মেসি ও লাউতারোদের দল বিশ্বকাপের আগে কোনো ইউরোপীয় দেশের সঙ্গে মুখোমুখি হবে না। এর আগে ২০১৯ সালে জার্মানির সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা, ২০২২ ফিনালিসিমায় ইতালির বিপক্ষে জয় পেয়েছিল ৩-০ গোলে এবং এস্তোনিয়ার বিরুদ্ধে ৫-০ গোল করেছিল।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার পরিকল্পনায় আরও দুই প্রীতি ম্যাচ রয়েছে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে মেক্সিকোর বিপক্ষে ও মায়ামিতে হন্ডুরাসের বিপক্ষে। তবে প্রতিপক্ষ ও ভেন্যু চূড়ান্ত নয়। ১১ জুন শুরু হবে বিশ্বকাপ, ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ফিনালিসিমা বাতিলের পর নতুন প্রতিপক্ষ পেল আর্জেন্টিনা

২

ভিনিসিয়াসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

৩

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন আনচেলত্তি

৪

নেইমারবিহীন ব্রাজিল দল ঘোষণা, সুযোগ পেলেন এনড্রিক

৫

আমি আবার জাতীয় দলে ফিরে যেতে চাই : নেইমার

সম্পর্কিত

ভিনিসিয়াসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

ভিনিসিয়াসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

৭ ঘণ্টা আগে
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন আনচেলত্তি

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলেই থাকছেন আনচেলত্তি

১ দিন আগে

২ দিন আগে