• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

রিয়ালেই থাকছেন ভিনি

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১৯: ১৯
logo

রিয়ালেই থাকছেন ভিনি

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১৯: ১৯
Photo

মাসখানেক ধরে জল্পনার অবসান ঘটিয়ে ভিনিসিয়ুস জুনিয়র রিয়াল মাদ্রিদের সবশেষ চুক্তি প্রস্তাব মেনে নিয়েছেন। নতুন চুক্তি অনুযায়ী ক্লাবটিতে তিনি ২০৩২ সাল পর্যন্ত থাকতে রাজি হয়েছেন।

স্প্যানিশ জায়ান্টরা গতকাল বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে।

আগের দিন তারকা ফরোয়ার্ডের প্রতিনিধিরা ক্লাবের নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। মাদ্রিদ উন্নত চুক্তির প্রস্তাব দিলে ব্রাজিলিয়ান তারকার ক্যাম্প তার থাকার ব্যাপারে আশাবাদী হয়ে ওঠে। একদিন পর চুক্তি হয়ে গেল। এক বছরেরও বেশি সময় ধরে এই আলোচনা স্থবির হয়ে ছিল।

ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ বাড়ছিল। ২০২৭ সালের জুনে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

ইএসপিএন-কে সূত্র জানিয়েছে যে, মাদ্রিদ তাদের আগের প্রস্তাবের চেয়েও উন্নত একটি নতুন চুক্তির প্রস্তাব দেওয়ার পর আলোচনা ইতিবাচক হয়েছে। আগের প্রস্তাবটির মূল্য ছিল বছরে প্রায় ২২ মিলিয়ন ইউরো (২৫.৩ মিলিয়ন ডলার)। ভিনিসিয়ুস তার আগের চুক্তির শেষ বছরে প্রায় ১৭.৫ মিলিয়ন ইউরো আয় করছিলেন এবং এর আগে তিনি বছরে প্রায় ৩০ মিলিয়ন ইউরো (৩৪.৬ মিলিয়ন ডলার) মূল্যের একটি নতুন প্যাকেজ দাবি করেছিলেন।

ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়ুস জুনিয়র আমাদের খেলোয়াড় চুক্তির মেয়াদ বাড়াতে সম্মতি হয়েছে। এই চুক্তি তাকে ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবে রেখে দিচ্ছে।’ অথচ বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকে আর্সেনালের সঙ্গে ভিনিসিয়ুসের যোগসূত্র তৈরি হয়েছিল। তার জন্য রেকর্ড ফি দিতে প্রস্তুত ছিল গানাররা।

ইএসপিএন জানিয়েছিল যে, চুক্তি নবায়নে কোনো সমঝোতা না হলে এই গ্রীষ্মে তাকে ছেড়ে দিতে মাদ্রিদ প্রস্তুত ছিল। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হতাশ করে মাদ্রিদেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। ২০১৮ সালের জুলাইয়ে রিয়ালে যোগ দেন ভিনিসিয়ুস। ক্লাবটির সঙ্গে আট মৌসুম ধরে আছেন। ৩৭৫ ম্যাচ খেলে ১২৮ গোল এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি উয়েফা সুপার কাপ, তিনটি লা লিগা, একটি কোপা দেল রে ও তিনটি স্প্যানিশ সুপারকাপ জিতেছেন তিনি।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

রিয়ালেই থাকছেন ভিনি

২

ভিনিকে আল্টিমেটাম দিল রিয়াল

৩

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

৪

আয়াক্সের কাছে স্টেগেনকে ছেড়ে দিলো বার্সা

৫

চ্যাম্পিয়নস কাপ ফুটবলে বিজয়ী স্টর্ম ব্রেকারস

সম্পর্কিত

ভিনিকে আল্টিমেটাম দিল রিয়াল

ভিনিকে আল্টিমেটাম দিল রিয়াল

২ দিন আগে
মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

২ দিন আগে
আয়াক্সের কাছে স্টেগেনকে ছেড়ে দিলো বার্সা

আয়াক্সের কাছে স্টেগেনকে ছেড়ে দিলো বার্সা

৪ দিন আগে

৫ দিন আগে