• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

তিন ফরম্যাটে তিন সহ-অধিনায়ক ঘোষণা দিলো বিসিবি

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১৩: ২১
logo

Photo

বাংলাদেশ জাতীয় দলের তিন ফরম্যাটের জন্য আলাদা ৩ সহ-অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। টেস্টে বর্তমানে অধিনায়কের দায়িত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার ডেপুটি করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে টেস্ট অধিনায়কের দায়িত্বে থাকবেন শান্ত, সহ-অধিনায়ক হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে ফরম্যাটে ঘটনাটা উল্টো। চলতি বছরের জুনে এক বছরের জন্য ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। এবার সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। ওয়ানডেতে মিরাজের ডেপুটির দায়িত্বে থাকবেন শান্ত। মিরাজের আগে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক ছিলেন শান্তই। টি-টোয়েন্টিতে কিছুটা ভিন্ন ঘটনা। এই ফরম্যাটে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। এই ফরম্যাটে লিটনের ডেপুটি করা হয়েছে সাইফ হাসানকে। সর্বশেষ এশিয়া কাপ থেকে দারুণ ছন্দে থাকা সাইফকে এবার বড় দায়িত্ব দিল বিসিবি। টি-টোয়েন্টি ফরম্যাটে টপ অর্ডারে অল্প সময়েই নিজের জায়গাটা পাকা করে ফেলেছেন সাইফ হাসান। এশিয়া কাপ শেষে আফগানিস্তান সিরিজেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। ওয়ানডে ফরম্যাটেও আলো ছড়িয়েছেন। এবার টি-টোয়েন্টি ফরম্যাটে পেলেন সহ-অধিনায়কত্ব। ঘটা করে সহ-অধিনায়ক ঘোষণা করা বাংলাদেশের ক্রিকেটে কিছুটা বিরলই। আগে এমন ঘটনা বেশিরভাগ সময়ে দেখা যায়নি বললেই চলে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ইরানকে কড়া বার্তা দিল ফিফা

২

যুক্তরাষ্ট্রকে বয়কটের সিদ্ধান্ত ইরানের, বিশ্বকাপ নয়

৩

বায়ার্নের দাপট, গোলের মাঝে রেকর্ড ছুঁলেন কেইন

৪

নিউক্যাসলকে ৭ গোলে উড়িয়ে কোয়ার্টারে বার্সেলোনা

৫

ক্যারিয়ারে ৯০০ গোলের রেকর্ড স্পর্শ মেসির

সম্পর্কিত

ইরানকে কড়া বার্তা দিল ফিফা

ইরানকে কড়া বার্তা দিল ফিফা

২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রকে বয়কটের সিদ্ধান্ত ইরানের, বিশ্বকাপ নয়

যুক্তরাষ্ট্রকে বয়কটের সিদ্ধান্ত ইরানের, বিশ্বকাপ নয়

১ দিন আগে