• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের দশম শিরোপা জয়

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১২: ০১
logo

Photo

উত্তেজনাপূর্ন ফাইনাল শুরুর পর ভারতীয় শিবিরে একের পর এক আক্রমণ শানালো পাকিস্তান। গোলও পেয়ে গেল প্রথমার্ধের শেষ মুহূর্তে। তবে দ্বিতীয়ার্ধে অন্যরকম ভারতের দেখা মিলল। চাপের মুখে পাকিস্তান হজম করল লাল কার্ড। ১০ জনের দলের বিপক্ষে এরপর আর জয় তুলে নিতে খুব একটা বেগ পেতে হয়নি ভারতের।

গতকাল মঙ্গলবার রাতে পল্টনের জাতীয় স্টেডিয়ামে সাফের ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে ভারত। প্রথমার্ধের যোগ করা সময়ে পাকিস্তানকে এগিয়ে দেন আলমগীর গাজী। ভারতকে ৬১তম মিনিটে সমতায় ফেরান সুহাইল ভাট। আর ৮৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন ভারতের সন্দ্বীপ মান্ডি। 

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। চতুর্থ মিনিটে প্রথম সুযোগটি তৈরি করেছিল ভারত। মাঝমাঠ থেকে বাড়ানো বল ধরে বাম দিক দিয়ে পাকিস্তানের বক্সে ঢুকে পড়েন সুহাইল বাট। বক্সের কোণা থেকে ডান পায়ে নেওয়া তার শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

১৭ মিনিটে পরপর তিনটি সুযোগ তৈরি করে পাকিস্তান। তবে আলি আকবর, আব্দুল সামাদ ও অরুন আবদুল্লাহ কেউই সেগুলো কাজে লাগাতে পারেননি। এর মধ্যে অরুনের দুর্বল শট গোললাইন থেকে সহজেই লুফে নেন ভারতের গোলরক্ষক আনোয়ার শেখ।

৩৪ মিনিটে পাল্টা আক্রমণে ভালো সুযোগ পেয়েছিল ভারতও। পাকিস্তানের গোলমুখে জটলা তৈরি হলে কয়েকজনের পা ঘুরে বল চলে যায় বক্সের কোণায় থাকা রিকি জনের কাছে। তার নেওয়া শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।

প্রথমার্ধের যোগ করা সময়ে অবশেষে গোলের দেখা পায় পাকিস্তান। জুনায়েদের নেওয়া শট টাইমিংথানের পায়ে লেগে চলে যায় আলমগীর খানের কাছে। বাংলাদেশ ফুটবল লিগের গত মৌসুমে ব্রাদার্স ইউনিয়নে খেলা আলমগীর দারুণ প্লেসিংয়ে বল জালে পাঠিয়ে দেন। তাতেই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান।

তবে বিরতিতে থেকে ফিরে এসে ৬০ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ভারতের ফরওয়ার্ড সুহেল আহমেদ ভাট। পরে ৮৭ মিনিটে বদলি খেলোয়াড় আবদুল রাবিহর কর্নার কিক থেকে ডি-বক্সের জটলার ভেতর দারুণ এক হেড নেন ডিফেন্ডার সন্দীপ মান্ডি। বল মাঠে ড্রপ খেয়ে ডান কোণ দিয়ে জালে আশ্রয় নিলে উল্লাসে ফেটে পড়ে ভারতীয় শিবির। শেষ পর্যন্ত এই গোলেই রোমাঞ্চকর জয় নিয়ে রেকর্ড দশমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে ভারত।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড

২

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

৩

পাকিস্তানকে হারিয়ে সাফে ভারতের দশম শিরোপা জয়

৪

সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল ,ভিনিসিয়ুসের হ্যাটট্রিক

৫

নেদারল্যান্ডসকে ৫-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি

সম্পর্কিত

এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড

এক ইনিংসে ৮ ডিসমিসাল, লিটনের বিশ্বরেকর্ড

৭ ঘণ্টা আগে
কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

কোস্টারিকাকে ৭-০ গোলে হারাল আর্জেন্টিনা

১২ ঘণ্টা আগে
সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল ,ভিনিসিয়ুসের হ্যাটট্রিক

সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল ,ভিনিসিয়ুসের হ্যাটট্রিক

১ দিন আগে

২ দিন আগে