সাকার গোলে আর্সেনাল জিতল ব্রাইটনে

আমার শহর স্পোর্টস ডেস্ক
Thumbnail image

ইংলিশ প্রিমিয়ার লীগে শীর্ষপদে নিজেদের অবস্থান আরও সুসংহত করল আর্সেনাল।নিষ্প্রভ লড়াইয়ের পরেও জয়ের ধারবাহিকতা ধরে রেখেছে গানার্সরা।

ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের মাঠে গতকাল বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে আর্সেনাল। একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা। এ নিয়ে লিগে টানা তৃতীয় জয় পেল আর্সেনাল।

এই জয়ে শিরোপার দৌড়েও অনেকখানি এগিয়ে গেল আর্সেনাল।৩০ ম্যাচে ২০ জয় ও সাত ড্রয়ে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে গানার্সরা। তাদের চেয়ে ৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সিটি, পেপ গার্দিওলার দল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত