ক্রীড়া প্রতিবেদক

এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চান্দিনা উপজেলা। আজ রোববার বিকেল তিনটায় কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চবিদ্যালয় মাঠে ওই খেলা হয়। এতে সদর দক্ষিণ ও চান্দিনা উপজেলা অংশ নেয়। উভয় দল নির্ধারিত সময়ে কোনো গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে চান্দিনা ৪-৩ গোলে সদর দক্ষিণকে হারায়। এর মধ্য দিয়ে চান্দিনার ফাইনাল খেলা নিশ্চিত হয়।
এদিকে আগামীকাল সোমবার বিকেল তিনটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আদর্শ সদর ও বরুড়া উপজেলা। সেই খেলাও কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চবিদ্যালয় মাঠে হবে। এ দুইটি দলের বিজয়ীরা খেলবে চান্দিনার সঙ্গে। এখন পর্যন্ত ফাইনাল খেলার সময়সূচি নির্ধারণ হয়নি।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর এ খেলা উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। মন্ত্রীর বাবা বরুড়ার তিনবারের সংসদ সদস্য এ কে এম আবু তাহেরের নামে এই খেলা হচ্ছে। ২০২০ সালে এ কে এম আবু তাহের ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, করোনাকালীন বরুড়ার মানুষকে সাহায্য, চক্ষু শিবিরের পর এবার খেলাধুলার আয়োজন করেছে ফাউন্ডেশন।
এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চেয়ারম্যান ও বরুড়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক খেলোয়াড় কায়সার আলম সেলিম বলেন, ফাইনালের তারিখ আমরা পরে জানাবো। আগামী মাসের ৭-৮ তারিখের মধ্যে ফাইনাল হতে পারে।