আমার শহর স্পোর্টস ডেস্ক

নেইমারের রাতটা যেন অবিশ্বাস্য! গতকাল শনিবার ঘরের মাঠে বাহিয়ার বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় সান্তোস। বিরতির পর মাঠে ফেরার আগে প্রতিপক্ষের মিডফিল্ডার রদ্রিগো নেস্তরের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান ব্রাজিলিয়ান তারকা।
একপর্যায়ে মুখ ঢেকে তর্ক করায় ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তা নিয়ে তাকে লাল কার্ড দেখান রেফারি।
এর আগে প্রতিপক্ষ খেলোয়াড়ের বুকে বল ছুড়ে মারার অপরাধে তিনি দেখেছিলেন প্রথম হলুদ কার্ড।
ব্রাজিলেইরো সিরি এ’র ম্যাচে ঘরের মাঠ ভিলা বেলমিরোয় বাহিয়ার বিপক্ষে এক নাটকীয় ও ঘটনাবহুল ম্যাচ পার করল সান্তোস। ম্যাচের ৩৯ মিনিটে সফরকারী ডিফেন্ডার লুসিয়ানো জুবার গোলে এগিয়ে যায় বাহিয়া। তবে পরাজয় শিয়রে কড়া নাড়ার পর নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি সময়ের একদম শেষ মুহূর্তে লুয়ান পেরেজ পেট্রোনির দুর্দান্ত গোলে সমতা এনে পরাজয় এড়ায় সান্তোস (১-১)।
ম্যাচের ফলাফল ছাপিয়ে এখন ফুটবল পাড়ার মূল আলোচনায় রয়েছে নেইমারকে দেখানো লাল কার্ড। বাহিয়ার খেলোয়াড় রদ্রিগো নেস্তরের সঙ্গে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে মুখ হাত দিয়ে ঢেকে কথা বলার কারণে তাকে এই চরম শাস্তি পেতে হয়। ঘটনার সময় রেফারি স্যাভিও পেরেইরা সাম্পাইও অন্য দিকে ফিরে থাকলেও, প্রতিপক্ষ খেলোয়াড় নেস্তরের জোরালো অভিযোগের ভিত্তিতে ভিএআর পরীক্ষা করে নেইমারকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি।
এই লাল কার্ডের ফলে আগামী বুধবার সান্তোসের আসন্ন পালমেইরাসের বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ থাকবেন নেইমার।
পাশাপাশি, চলতি মৌসুমে ইতিমধ্যে তিনটি হলুদ কার্ড দেখে ফেলায় নিয়মানুযায়ী ব্রাগান্তিনোর বিপক্ষে পরবর্তী সোমবারের ম্যাচটিও মিস করবেন তিনি।
মাঠ থেকে সাজঘরে ফেরার সময় রেফারিকে বাধ্য করার এই অভিনব কৌশল এবং প্রতিপক্ষ খেলোয়াড় নেস্তরের আচরণ নিয়ে চরম ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন নেইমার।
ম্যাচ শেষে বেরিয়ে যাওয়ার সময় তাকে বলতে শোনা যায়, ‘আমরা মাঠে মজা করছিলাম, একে অপরকে নিয়ে হাসাহাসি করছিলাম। ঠিক সেই মুহূর্তে আমি নেস্তরের সঙ্গে কথা বলতে যাই। আমি ভুলবশত আমার হাত মুখের ওপর নিয়ে এসেছিলাম এবং তখনও আমি মুখ খুলে কিছু বলিনি, ঠিক তার আগেই সে নিজের হাত তুলে নাটক শুরু করল।
এটি ফুটবলের সবচেয়ে নোংরা কৌশলগুলোর একটি! আর আমি নেস্তরকে দেখে নেব।’