• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

আজকেই বিসিবির বহুল আলোচিত নির্বাচন

আমার শহর ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৩: ৪৫
logo

আজকেই বিসিবির বহুল আলোচিত নির্বাচন

আমার শহর ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৩: ৪৫
Photo

১, ২ ও ৩ ক্যাটাগরির একটা বড় অংশ নির্বাচনে নেই। সরে দাঁড়িয়েছেন। এক কথায় হেভিওয়েট প্রার্থীদের অনেকেই নির্বাচন বয়কট করেছেন। সরে দাঁড়িয়ে প্রথমে ক্রীড়া উপদেষ্টার কাছে নির্বাচন বাতিলের আবেদনের পাশাপাশি তিন দফা প্রস্তাবও দিয়েছেন নির্বাচন বয়কটকারীরা এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও পাঠানো হয়েছে।

আরও আছে, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো এক চিঠির ওপর কোর্টের রিটের শুনানীর দিন ছিল গতকাল রোববার। এছাড়া দুদকের পর্যবেক্ষণে থাকা ১৫ ক্লাবের ভাগ্য নির্ধারণের শুনানিও ছিল গতকাল। সব মিলিয়ে অনেক কিছুর সম্ভাবনাই ছিল।

নির্বাচন কি আদৌ হবে? নাকি হঠাৎ স্থগিতের ঘোষণা আসবে? এমন প্রশ্নের উদ্রেকও হয়েছিল। কিন্তু সব জল্পনা-কল্পনা আর গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে আজ সোমবার নির্ধারিত সূচিতেই হতে যাচ্ছে বিসিবি নির্বাচন।

সোনারগাঁও প্যান প্যাসিফিক হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটগ্রহণ। এর আগে কোর্টের নির্দেশে ১৫ ক্লাবের নির্বাচনের ওপর স্থগিতাদেশ আসায় ৭৬ থেকে ১৫ বাদ দিয়ে ৬১ ক্লাবের কাউন্সিলরদের ভোটে নির্বাচন হওয়ার মতো পরিস্থিতির উদ্রেক হয়। কিন্তু আবার নতুন করে আদালত ১৫ ক্লাবের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করায় ৭৬ ক্লাবের কাউন্সিলররাই ভোট দিতে পারবেন। তবে যারা এরই মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বা তুলে নিয়েছেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। যদিও তারা ভোট প্রয়োগ করতে পারবেন।

তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবুসহ মোট ১৫ প্রার্থী সরে দাঁড়ানোয় খুব স্বাভাবিকভাবেই ঢাকার ক্লাব কোটা মানে ক্যাটাগরি-২ এর নির্বাচনের আকর্ষণ, উত্তেজনা আর প্রতিদ্বন্দ্বিতা অনেক কমে গেছে।

তারপরও শেষ পর্যন্ত ঢাকার ক্লাব মানে ক্যাটাগরি-২ থেকে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ১২ জন নির্বাচিত হবেন। সেদিক থেকে নামমাত্র নির্বাচন হবে ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগে। সেখানে ৭২ ভোটে নির্বাচিত হবেন ১০ পরিচালক। এরইমধ্যে নির্বাচন ছাড়াই ৯ জন নির্বাচিত হয়ে গেছেন।

মানে, আজ সোমবারের নির্বাচনে ক্যাটাগরি-১ এ শুধু রংপুর বিভাগে নির্বাচন হবে। বাকি ৬ বিভাগ মানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশালে আর নির্বাচন হবে না।

অন্যদিকে, রংপুর বিভাগে ত্রিমুখী লড়াই হবে। প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ হাসানুজ্জামান, রেহাতুল ইসলাম খোকা ও মোহাম্মদ নুর এ শাহাদাৎ স্বপন।

ঢাকা ও রাজশাহী বিভাগেও নির্বাচন হওয়ার কথা ছিল; কিন্তু ঢাকার তৃতীয় প্রার্থী রেদুয়ান ফুয়াদ গতকাল শেষ মুহূর্তে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একইভাবে রাজশাহীর হাসিবুল আলমও শেষ মুহূর্তে নির্বাচন না করার কথা জানিয়েছেন। কাজেই চট্টগ্রাম, খুলনা, সিলেট ও বরিশালের মত ঢাকা ও রাজশাহীতে নির্বাচন হবে না।

৫ বিভাগে বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন যারা

ঢাকা বিভাগ: আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম।

চট্টগ্রাম: আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর।

খুলনা বিভাগ: আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান।

সিলেট বিভাগ: রাহাত শামস।

বরিশাল বিভাগ: শাখাওয়াত হোসেন।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে!

২

বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

৩

ইংল্যান্ড-আর্জেন্টিনা: ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর ফুটবলের অনন্য লড়াই

৪

আগে বিশ্বকাপ জেতা দলই এবারও বিশ্বকাপ জিতবে

৫

আজ স্পেন বনাম ফ্রান্স ম্যাচে নজর কাড়বে ইয়ামাল–এমবাপ্পে দ্বৈরথ

সম্পর্কিত

২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে!

২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে!

১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

১৪ ঘণ্টা আগে
ইংল্যান্ড-আর্জেন্টিনা: ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর ফুটবলের অনন্য লড়াই

ইংল্যান্ড-আর্জেন্টিনা: ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা আর ফুটবলের অনন্য লড়াই

১৭ ঘণ্টা আগে

১৮ ঘণ্টা আগে