• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৬: ৪১
logo

Photo

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েও দেশে ফিরেই বীরোচিত সংবর্ধনা পেয়েছে আর্লিং হালান্ডের নরওয়ে। দেশটির রাজধানী অসলোর রাস্তায় নেমে দলটিকে স্বাগত জানাতে জড়ো হন এক লাখেরও বেশি সমর্থক। বিশ্বকাপের হতাশা মুহূর্তেই পরিণত হয় জাতীয় উদযাপনে।

গতকাল সোমবার দুপুর থেকেই রাজপ্রাসাদ চত্বরে ভিড় করতে শুরু করেন সমর্থকেরা। গত রোববার অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায় নরওয়ের।

তবুও, দলের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানকে সম্মান জানাতে সেখানে উপস্থিত ছিলেন এক লাখেরও বেশি মানুষ।

দেশে ফেরার পর বিমানবন্দরে ঐতিহ্যবাহী 'ওয়াটার ক্যানন স্যালুট'-এর মাধ্যমে অভ্যর্থনা জানানো হয় ভাইকিংসদের। এরপর রাজধানীতে শুরু হয় তাদের বিজয় শোভাযাত্রা। সমর্থকদের দীর্ঘ সারি রাজপ্রাসাদ চত্বর ছাড়িয়ে কার্ল জোহানস গাতে পর্যন্ত বিস্তৃত হয়।

এর আগে নরওয়ে দলের খেলোয়াড়রা রাজা পঞ্চম হ্যারাল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে খেলোয়াড়রা রাজপ্রাসাদের সিঁড়িতে এসে সমর্থকদের শুভেচ্ছা জানান। এ সময় তাদের পেছনে আনুষ্ঠানিক অবস্থানে ছিল রয়‍্যাল গার্ড। তবে উদযাপনের শেষ পর্বে দেখা যায়নি দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে।

নির্ধারিত ফ্লাইট ধরতে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তিনি স্থান ত্যাগ করেন। ফলে সতীর্থদের সঙ্গে রাজপ্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে সমর্থকদের সঙ্গে ঐতিহ্যবাহী 'ভাইকিং রো' উদযাপনে অংশ নিতে পারেননি হালান্ড। হাজারো সমর্থকের সঙ্গে এই বিশেষ আয়োজনের নেতৃত্ব দেন ক্রাউন প্রিন্স হাকন, যিনি ড্রাম বাজিয়ে উদযাপনে অংশ নেন।

হালান্ডের অনুপস্থিতির ব্যাখ্যা দিয়ে নরওয়ের প্রধান কোচ স্টলে সলবাকেন বলেন, যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে আমাদের ফ্লাইট চার ঘণ্টা বিলম্বিত হয়েছিল। তাই আর্লিং এবং সান্ডার বের্গেকে তাদের নির্ধারিত ফ্লাইট ধরতে আগেই চলে যেতে হয়েছে।

এরপর, নরওয়ে দলকে নিয়ে অসলোর বিভিন্ন সড়কে খোলা ছাদের বাসে করে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশ্বকাপ জিততে না পারলেও দেশের ফুটবলে নতুন আশা জাগানো এই দলকে অভিনন্দন জানাতে রাস্তায় নেমে আসে লাখো সমর্থক।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকের তথ্য অনুযায়ী, অন্য একটি ফ্লাইট ধরার তাড়া থাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

২

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

৩

আসিয়ান কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ

৪

অক্টোবর মাস তুমি কার, শিউলি, কাশফুল নাকি মেসির

৫

মেসির শেষ ম্যাচে আবেগঘন বার্তা, ম্যাচের বলেও ‘দ্য লাস্ট ড্যান্স’

সম্পর্কিত

মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

মেসি-সুয়ারেজের জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়

২ দিন আগে
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মেসি!

৫ দিন আগে

৬ দিন আগে