• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

শঙ্কায় পাকিস্তানের বাংলাদেশ সফর

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৯: ৫৯
আপডেট : ০৩ মার্চ ২০২৬, ২০: ০৬
logo

শঙ্কায় পাকিস্তানের বাংলাদেশ সফর

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১৯: ৫৯
Photo

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ। যদিও সে কারণে জাতীয় দলের ক্রিকেটারদের একের পর এক টুর্নামেন্টে ব্যস্ত রাখছে বিসিবি। অদম্য টি-টোয়েন্টি কাপের পর পাকিস্তান সিরিজকে সামনে রেখে এখন তারা ওয়ানডে ফরম্যাটে বিসিএল খেলছে।

এরপর আগামী সোমবার ঢাকায় আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। সূচি অনুযায়ী- আসন্ন সিরিজে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। তবে বিদেশি গণমাধ্যমে এই সিরিজ নিয়ে শঙ্কার কথা সামনে এনেছে।

একদিকে, পাকিস্তান ও আফগানিস্তান যুদ্ধে লিপ্ত, এরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু করে ইরানে। যার পাল্টা জবাব দিতে গিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাটিতে হামলা করছে শিয়া অধ্যুষিত দেশটি। ফলে চলমান এই অস্থিরতায় বন্ধ রয়েছে এই অঞ্চলে অধিকাংশ দেশের আকাশপথ। সবমিলিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের ঢাকাগামী ফ্লাইট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যদিও সিরিজ শুরুর এখনও যথেষ্ট সময় বাকি। আগামী ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মুখোমুখি হওয়ার কথা দুই দল। সে কারণে নিদিষ্ট সময়ে সিরিজটি মাঠে গড়ানো নিয়ে আশাবাদী বিসিবি। গতকাল রাতেও বিসিবির সঙ্গে কথা হয়েছে পিসিবির। বিসিবির একজন কর্মকর্তা জানান, সবকিছু ঠিক আছে এখন পর্যন্ত। নিদিষ্ট সময়েই মাঠে গড়াবে খেলা। এর আগে এই সিরিজের সূচি ঘোষণা করেছিল বিসিবি। ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিট থেকে।

এদিকে, আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পিএসএল শেষে এপ্রিলে আবারও বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

গত বছরের জুলাইয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশ সফরে এসে পাকিস্তান ২-১ ব্যবধানে জয় নিয়ে ফেরে। এর আগে দেশটিতে সফর করে বাংলাদেশ। সেখানেও সফরকারীরা হেরেছিল ৩-০ ব্যবধানে।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

টটেনহ্যামকে বড়ো অঙ্কের করলো উয়েফা

২

গেটাফের কাছে হোঁচট খেলো রিয়াল

৩

চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ

৪

‘দ্য হানড্রেড’ নিলামের চূড়ান্ত তালিকায় রিশাদ ও মোস্তাফিজ

৫

শঙ্কায় পাকিস্তানের বাংলাদেশ সফর

সম্পর্কিত

টটেনহ্যামকে বড়ো অঙ্কের করলো উয়েফা

টটেনহ্যামকে বড়ো অঙ্কের করলো উয়েফা

১০ ঘণ্টা আগে

১১ ঘণ্টা আগে