• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> খেলা

ইতিহাসের পাতায় নাম লেখালেন তাসকিন

আমার শহর স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ২০: ৪৩
logo

ইতিহাসের পাতায় নাম লেখালেন তাসকিন

আমার শহর স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ জুন ২০২৬, ২০: ৪৩
Photo

অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হতে না হতেই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন তাসকিন আহমেদ। ম্যাচের প্রথম বলেই ম্যাথু শর্টকে ফিরিয়ে দিয়ে ৬১৫৭ দিনের অপেক্ষার অবসান ঘটালেন এই পেসার।

প্রায় ১৭ বছর পর ওয়ানডে ক্রিকেটে কোনো বাংলাদেশি বোলার ইনিংসের প্রথম বলে উইকেট শিকারের কীর্তি গড়লেন। বাংলাদেশের ২৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের সূচনায় হার্ড লেন্থে করা তাসকিনের বলটি সিমে পড়ে ভেতরের দিকে ঢ়ুকে যায়। ব্যাকফুটে খেলার চেষ্টা করেন ম্যাথু শর্ট। কিন্তু বলের গতি ও মুভমেন্ট বুঝতে না পেরে পরাস্ত হন তিনি। ফলে প্রথম বলেই সাজঘরে ফিরতে হয় অস্ট্রেলিয়ান ওপেনারকে। তাসকিনের দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারে এটি প্রথমবার উদ্বোধনী বলে উইকেট পাওয়ার ঘটনা। প্রায় এক যুগ ধরে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেললেও এর আগে এমন সাফল্যের দেখা পাননি তিনি। অভিষেক ম্যাচেই পাঁচ উইকেট নেওয়া এই পেসার এবার অধরা রেকর্ডেই নাম লেখালেন। ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়া বাংলাদেশি বোলারদের তালিকায় তাসকিন চতুর্থ।

১৯৯৫ সালে সর্বপ্রথম শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন সাইফুল ইসলাম। এরপর ২০০৬ সালে সৈয়দ রাসেল এবং ২০০৯ সালে মাহবুবুল আলমও ম্যাচের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন। তবে মাহবুবুল আলমের সেই সাফল্যের পর দীর্ঘ ৬১৫৭ দিন আর কোনো বাংলাদেশি বোলার ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে উইকেট নিতে পারেননি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন তাসকিন। ওয়ানডেতে এটি তার প্রথম কীর্তি হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার অভিজ্ঞতা আছে তাসকিনের। ২০২২ সালে নেদারল্যান্ডস এবং ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন এই ডানহাতি পেসার। এবার সেই তালিকায় যোগ হলো ওয়ানডে ক্রিকেটও। বাংলাদেশের এই অভিজ্ঞ বোলার ইতিহাসের পাতায় নাম লেখায় মহাখুশি ক্রিকেটপ্রেমীরা।

Thumbnail image

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের

২

এবার শাড়িতেও ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকেরা নিজেদের রাঙিয়ে তোলেন

৩

ব্রাজিলের সাথে ম্যাচের আগে মরক্কো শিবিরে ইনজুরির ধাক্কা

৪

ঘুরে দাঁড়িয়ে দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত জয়

৫

দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

সম্পর্কিত

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের

৫ ঘণ্টা আগে
এবার শাড়িতেও ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকেরা নিজেদের রাঙিয়ে তোলেন

এবার শাড়িতেও ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকেরা নিজেদের রাঙিয়ে তোলেন

২০ ঘণ্টা আগে
ব্রাজিলের সাথে ম্যাচের আগে মরক্কো শিবিরে ইনজুরির ধাক্কা

ব্রাজিলের সাথে ম্যাচের আগে মরক্কো শিবিরে ইনজুরির ধাক্কা

২১ ঘণ্টা আগে

১ দিন আগে